ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
অংশীজনদের নিয়ে বিএসইসির সমন্বয় সভা সোমবার
শেয়ারবাজারকে টেকসই, বিনিয়োগবান্ধব এবং গতিশীল করতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আবারও সক্রিয়ভাবে অংশ নিচ্ছে। এই লক্ষ্যে এবার শেয়ারবাজার সংশ্লিষ্ট সব অংশীজনকে এক মঞ্চে এনে সমন্বয় সভার আয়োজন করেছে, যা আগামী সোমবার (২৮ জুলাই) সকাল ১০:৩০টায় কমিশনের আগারগাঁও কার্যালয়ের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হবে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী। সভায় সভাপতিত্ব করবেন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।
বিএসইসির পাঠানো চিঠিতে জানানো হয়েছে, এই সভার মূল উদ্দেশ্য হলো স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময়, চ্যালেঞ্জ চিহ্নিতকরণ এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে সমন্বয় সাধন। এতে উপস্থিত থাকতে বলা হয়েছে—আইসিবি এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, ডিএসই ও সিএসইর চেয়ারম্যান, ডিবিএ সভাপতি, বিএমবিএ সভাপতি, বিএপিএলসি সভাপতি, সিডিবিএল সিইও, সিসিবিএল চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, শেয়ারবাজার সংস্কার টাস্কফোর্স, আইসিবি এএমসিএল সিইও, ভিআইপিবি এএমসিএল সিইও।
বাজার সংশ্লিষ্টদের মতে, এ ধরনের সভা স্টেকহোল্ডারদের মধ্যে বোঝাপড়া ও আস্থার সম্পর্ক জোরদার করবে। এটি বাজারের স্থিতিশীলতা বাড়াতে এবং দীর্ঘমেয়াদে বিদেশি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগ আকৃষ্ট করতে সহায়ক হবে। বিনিয়োগকারীরাও মনে করেন, শেয়ারবাজারকে গতিশীল করতে সমন্বয়, স্বচ্ছতা ও দীর্ঘমেয়াদি কৌশল অত্যন্ত জরুরি।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)
- ‘অনেক শিশুকে চুমু দিয়েছি, আমাকে মারার সাহস আছে?’