ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
ইতালিতে এক্সচেঞ্জহাউজ বিক্রি করে দিচ্ছে ফার্স্ট সিকিউরিটি ব্যাংক
শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি ইতালিতে অবস্থিত প্রতিষ্ঠানটির মালিকানাধীন সহযোগী কোম্পানি ফার্স্ট সিকিউরিটি এক্সচেঞ্জ ইতালী এস.আর.এল বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
আজ রোববার (২৭ জুলাই) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ব্যাংকের একটি সূত্র জানিয়েছে।
সূত্রমতে, ইতালির এই এক্সচেঞ্জহাউজটি যুক্তরাজ্যভিত্তিক কোম্পানি এনইসি মানি ট্রান্সফার লিমিটেডের কাছে বিক্রি করা হচ্ছে। এই বিক্রির ফলে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের আন্তর্জাতিক কার্যক্রমের একটি অংশ সংকুচিত হচ্ছে। যদিও এই সিদ্ধান্তের পেছনে সুনির্দিষ্ট কারণ এখনো স্পষ্ট নয়।
উল্লেখ্য, ফার্স্ট সিকিউরিটি এক্সচেঞ্জ ইতালী এস.আর.এল ছিল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের একটি পূর্ণাঙ্গ সহযোগী প্রতিষ্ঠান, যা ইতালিতে রেমিটেন্স সেবাসহ অন্যান্য আর্থিক লেনদেনের কাজ পরিচালনা করত। এক্সচেঞ্জহাউজটি কী দামে বিক্রি করা হচ্ছে, সে বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা