ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
গাজা গণহত্যার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ
ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলের চালানো নৃশংস হামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মার্কেটিং বিভাগে পড়ুয়া ফিলিস্তিনি শিক্ষার্থী আবু আনাসের পরিবারের সদস্যরা নিহত হয়েছেন। এই নৃশংসতার প্রতিবাদে বিক্ষোভ করেছেন ঢাবি শিক্ষার্থীরা।
গতকাল বেলা দেড়টায় ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদ থেকে বিক্ষোভটি শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এসময় গাজাবাসীর মুক্তি কামনায় দোয়া করেন শিক্ষার্থীরা।
‘জায়নবাদ নিপাত যাক, ফিলিস্ক্রিন মুক্তি পাক’, ‘ফিলিস্তিন জিন্দাবাদ, আমেরিকা মুর্দাবাদ’, ‘ফিলিস্তিন মুক্ত করো, মায়াকান্না বন্ধ করো’, ‘তুমি কে আমি কে, ফিলিস্তিন ফিলিস্তিন’- ইত্যাদি স্লোগান দেন শিক্ষার্থীরা।
বিক্ষোভে ঢাবির ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী আবিদ হাসান বলেন, আরব শাসকদের গাদ্দারী আর মুসলিম বিশ্বের নীরবতা আজকে গাজার এই নৃশংস গণহত্যার মূল কারণ। তারা কেবল তাদের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য সাম্রাজ্যবাদীদের সাথে আঁতাত করেছে। তারা আসলে প্রকাশ্য গাদ্দার।
আরেক শিক্ষার্থী সিফাত আহমেদ বলেন, ঢাবি শিক্ষার্থী আবু আনাসের পরিবারের মতো গাজার অসংখ্য পরিবারের অস্তিত্ব বিলীন হয়ে গেছে। মিলিটারি হস্তক্ষেপ ছাড়া গাজাবাসীর বাঁচার আর কোন পথ খোলা নেই। এজন্য, রাষ্ট্রীয়ভাবে এই গণহত্যার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মাধ্যমিকের সব শিক্ষকদের জরুরি নির্দেশনা মাউশির
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য