ঢাকা, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
‘আজ আমি ‘র’-এর এজেন্ট, কাল সিআইএ’
আবারও আলোচনায় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া একটি পোস্ট ঘিরে নতুন করে চর্চায় এসেছেন তিনি। সেখানে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে তিনি লিখেছেন, তাকে নিয়ে একটি বিশেষ মহল নানা ধরনের গুজব ছড়াচ্ছে—কখনও তিনি ‘র’-এর এজেন্ট, কখনও ‘সিআইএ’ কিংবা ‘মোসাদ’-এর হয়ে কাজ করছেন এমনও বলা হচ্ছে।
রোববার (২৫ মে) রাতে পোস্টে বাঁধন লেখেন, “আবারও ‘র’ এজেন্ট হয়ে গেলাম! কী দারুণ এক যাত্রা!” তিনি জানান, এই ধরনের গুজব তার জন্য নতুন নয়। ২০২১ সালে বিশাল ভরদ্বাজ পরিচালিত ওয়েব ফিল্ম খুফিয়া-তে তিনি এক ‘র’ এজেন্টের চরিত্রে অভিনয় করেছিলেন। সিনেমাটিতে তার সহশিল্পী ছিলেন বলিউড অভিনেত্রী টাবু।
বাঁধনের মতে, একটি নির্দিষ্ট গোষ্ঠী উদ্দেশ্যপ্রণোদিতভাবে এইসব গুজব ছড়িয়ে তাকে বিভ্রান্তিকর পরিস্থিতিতে ফেলতে চাচ্ছে। তবে তিনি এসব বিষয়ে ব্যঙ্গাত্মক এবং স্বপ্রত্যয়ী মনোভাবেই প্রতিক্রিয়া জানাচ্ছেন।
পোস্টে বাঁধন লেখেন, বলিউডে নিজের কাজের সাফল্য উদযাপন করার জন্য যখন তিনি ‘খুফিয়া’ সিনেমার প্রিমিয়ারে অংশ নিতে চেয়েছিলেন তখনই শুরু হয় ভিসা জটিলতা। অভিযোগ করেন, “একবার নয়, পাঁচবার ভারতীয় হাইকমিশনে ভিসার জন্য আবেদন প্রত্যাখ্যাত হয়। কারণ হিসেবে দেখানো হয় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের সঙ্গে একটি ছবি।”
পরে দেশের কিছু উচ্চপদস্থ বন্ধুর সহায়তায় এক মাসের সিঙ্গেল এন্ট্রি ভিসা পেলেও, এ ঘটনার কারণে বলিউড ও টালিউডের একাধিক কাজ হাতছাড়া হয়ে যায় বলে জানান তিনি। সরাসরি নাম না করলেও বাঁধন অভিযোগ করেন, তার ভিসা জটিলতায় সিনেমারই একজন সহশিল্পী জড়িত ছিলেন যিনি প্রভাব খাটিয়ে সুযোগ নষ্ট করেছেন।
তিনি আরও লেখেন, “জুলাই মাসের একটি আন্দোলনের সময় আমাকে ‘সিআইএ’ এজেন্ট বলা হয়। তখন দাবি তোলা হয় আমি ইউএসএআইডি থেকে টাকা নিয়ে ‘বিপ্লব’ ঘটিয়েছি। এর কিছুদিন পর আমাকে জামায়াতপন্থী বলেও আখ্যা দেয়া হয়, শুধু একটি ভিডিও শেয়ার করার জন্য।”
সবশেষে বাঁধন বলেন, “গতকাল রাতে আবারও আমি ‘র’ এজেন্ট হয়ে গেলাম! এমনকি বর্তমান সরকারের ঘনিষ্ঠ একজন আমাকে জিজ্ঞেস করলেন, ‘টাকা খাইছো নাকি? আমাদের সমাজে কেউ নিজে দেশকে ভালোবাসে না বলে ধরে নেয়, অন্য কেউও পারে না। আমার এই লেখা আসলে একধরনের ব্যঙ্গ। হাসুন, ভাবুন, বুঝুন—এটাই তো জীবনের রং।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলা শেষ, জানুন ফলাফল
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- চলছে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ, LIVE দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, দেখুন এখানে
- আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচের টিকিটের দাম কত? জানুন বিস্তারিত
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: কবে, কখন, কোথায় ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- লন্ডনে উপাচার্যের সঙ্গে ঢাবি অ্যালামনাই ইউকে শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৩ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (১২ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়