ঢাকা, শনিবার, ২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩
নিজ দপ্তরে অবরুদ্ধ এনবিআর চেয়ারম্যান
ডুয়া ডেস্ক: জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভেঙে দুটি পৃথক বিভাগ—রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা—গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এনবিআরের সক্ষমতা বাড়াতে সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা।
তবে বিতর্ক তৈরি হয়েছে নতুন কাঠামোয় আয়কর ও শুল্ক ক্যাডারের কর্মকর্তাদের উপেক্ষা করে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সচিব হিসেবে নিয়োগের সুযোগ রাখার প্রস্তাব ঘিরে।
আয়কর ও শুল্ক ক্যাডারদের প্রস্তাব বিবেচনায় না নিয়ে অধ্যাদেশের খসড়া তৈরি করায় ক্ষোভ বাড়ছে সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে। ইতোমধ্যে বিসিএস পাবলিক অ্যান্ড ভ্যাট অ্যাসোসিয়েশন এ নিয়ে একটি বিবৃতি দিয়েছে এবং আয়কর ক্যাডারদের অ্যাসোসিয়েশন আগামী শনিবার (৩ মে) একটি বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে।
এ অবস্থায় এনবিআর চেয়ারম্যান অধ্যাদেশের খসড়ার ভেটিং সম্পন্ন করছেন—এমন খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ কর্মকর্তারা তাঁকে অবরুদ্ধ করে রাখেন বলে এনবিআরের একটি সূত্র জানিয়েছে।
এনবিআর সূত্র জানায়, আইএমএফের প্রোগ্রাম শেষ করে আমেরিকা থেকে দেশে ফিরেই তড়িঘড়ি ভেটিংয়ের কাজ শেষ করার চেষ্টা করেন এনবিআর চেয়ারম্যান। আর এই খবরে কর্মকর্তাদের মাঝে ক্ষোভ বৃদ্ধি পায়।
আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) সচিবালয়ে অফিস করেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। সচিবালয় থেকে বিকেল ৫টায় এনবিআরে প্রবেশ করতেই তার কক্ষের সামনে অবস্থান নেন আয়কর ও শুল্ক ক্যাডারের কর্মকর্তাসহ এনবিআরের অন্যান্য কর্মকর্তারা।
এ সময় তারা এনবিআর চেয়ারম্যানকে প্রায় তিন ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। অবরুদ্ধ অবস্থায় এনবিআরের কনফারেন্স রুমে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। কর্মকর্তাদের শান্ত করার চেষ্টা করে বার বার ব্যর্থ হন তিনি। একইসঙ্গে আয়কর ও শুল্ক ক্যাডারের কর্মকর্তারা তার বিরুদ্ধে এই ডিপার্টমেন্টকে ধ্বংস করে দেওয়ার অভিযোগও তোলেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত দুই ক্যাডারের কর্মকর্তাদের তোপের মুখে তিনি ভেটিং বন্ধ করতে আইন সচিবকে ফোন করে ভেটিং বন্ধ করার অনুরোধ করেন। একইসঙ্গে দুই ক্যাডার অ্যাসোসিয়েশনকে উপদেষ্টার বৈঠক করার সুযোগ আশ্বাস দিয়ে ফের তার কক্ষে যান।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা বলেন, “বৈঠকে আজ এনবিআর চেয়ারম্যানের কথা কেউ শুনে নাই।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ১ম টি-টোয়েন্টি-দেখুন সরাসরি (LIVE)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা: দেখুন সবগুলো প্রশ্নের সঠিক সমাধান
- স্কুলছাত্রী থেকে ষাটোর্ধ্ব বৃদ্ধার সাথে অন্তরঙ্গের পর ভিডিও কুয়েট ছাত্রের
- বিকালে আসছে ১৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- ঢাবি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত
- বুলগেরিয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হলো ঢাবি শিক্ষার্থীর প্রামাণ্যচিত্র
- বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সিনেট সদস্য হলেন ৫ সংসদ সদস্য
- স্বর্ণের দামে রেকর্ড পতন
- বদলে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের নাম
- এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে যা জানাল শিক্ষাবোর্ড
- ১২৩তম প্রাইজবন্ড ড্র: দেখে নিন কোন নম্বরগুলো জিতল
- ঢাবি শিক্ষার্থীর মরদেহ বাসা থেকে উদ্ধার
- ‘সিলটি’ ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি
- মিমোর মৃ'ত্যু ঘিরে সর্বশেষ যা জানা গেল
- বাংলাদেশসহ ৭৫ দেশের ভিসা স্থগিত যুক্তরাষ্ট্রে