ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
আপনাকে কী করে ভালো না বেসে থাকতে পারি: আজহারী
নিজস্ব প্রতিবেদক: মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন একটি পোস্ট দিয়েছেন জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী। মহানবী (সা.)-এর উম্মতের প্রতি ভালোবাসা এবং কিয়ামতের দিন তাঁর সুপারিশের আকাঙ্ক্ষার কথা তুলে ধরে নিজের অনুভূতি প্রকাশ করেছেন তিনি।
বুধবার (২৬ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এ পোস্ট দেন মিজানুর রহমান আজহারী।
পোস্টে জনপ্রিয় এ ইসলামি বক্তা লেখেন, ‘আপনাকে কী করে ভালো না বেসে থাকতে পারি, ইয়া রাসূলাল্লাহ? আপনি তো আমাকে না দেখেও ভালোবেসেছিলেন সেই ১৪০০ বছর আগে। অশ্রুসিক্ত নয়নে ভাই বলে সম্বোধন করেছিলেন।’
তিনি আরও লেখেন, ‘আসন্ন সে বিভীষিকাময় দিনে আমার জন্য পেরেশান হয়ে উম্মাতি উম্মাতি বলে কাঁদবেন। মাকামে মাহমুদে সিজদায় লুটিয়ে পড়ে আমার মুক্তির জন্য আকুতি জানাবেন। কী করে আপনাকে ভালো না বাসি, ইয়া রাসূলাল্লাহ?’
পোস্টের শেষে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রতি দরুদ পাঠ করে আজহারী লিখেছেন, ‘সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।’
মহানবী (সা.)-এর প্রতি ভালোবাসা, তাঁর প্রতি উম্মতের সম্পর্ক এবং কিয়ামতের দিনের সুপারিশের বিষয়টি তুলে ধরা আজহারীর এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসারীদের দৃষ্টি আকর্ষণ করেছে। পোস্টটি ঘিরে অনেকে মহানবী (সা.)-এর প্রতি নিজেদের ভালোবাসা ও শ্রদ্ধার কথাও মন্তব্যে জানিয়েছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর