ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
রুনা লায়লাকে জাতীয় সম্মাননা দিচ্ছে শিল্পকলা একাডেমি
বিনোদন ডেস্ক: দেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লাকে জাতীয়ভাবে সম্মাননা দিতে যাচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। এ উপলক্ষে আগামী ২৪ জুলাই রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে সম্মাননা প্রদান অনুষ্ঠান এবং তার একক সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আজ মঙ্গলবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলা গানের পাশাপাশি উর্দু, হিন্দি, ইংরেজিসহ বিভিন্ন ভাষায় অসংখ্য জনপ্রিয় গান গেয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সংগীতকে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন রুনা লায়লা। সংগীতে তার অসামান্য অবদান, দীর্ঘ শিল্পীজীবন এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের সাংস্কৃতিক মর্যাদা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা প্রদান করা হচ্ছে।
আগামী ২৪ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হওয়া অনুষ্ঠানে সম্মাননা গ্রহণের পাশাপাশি একক সংগীত পরিবেশন করবেন রুনা লায়লা। বাংলা ভাষার পাশাপাশি বিভিন্ন ভাষায় তার জনপ্রিয় ও কালজয়ী গান পরিবেশন করবেন তিনি।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ অনুষ্ঠানের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার, ৩ হাজার এবং ৫ হাজার টাকা। টিকিট বিক্রি থেকে প্রাপ্ত পুরো অর্থ বন্যাদুর্গত মানুষের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রদান করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি এবং তথ্য ও সম্প্রচার ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পলিসি ও স্ট্র্যাটেজিবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা। স্বাগত বক্তব্য দেবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি শেখ রেজাউদ্দিন আহমেদ। আর ধন্যবাদ জ্ঞাপন করবেন একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি