ঢাকা, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩
প্রতারণার মামলা নিয়ে মুখ খুললেন তানজিন তিশা
বিনোদন ডেস্ক: দীর্ঘদিন নীরব থাকার পর অবশেষে ২৭ হাজার টাকার শাড়ি সংক্রান্ত প্রতারণা মামলার বিষয়ে প্রকাশ্যে নিজের অবস্থান তুলে ধরেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। নিজের বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাখ্যান করে তিনি বলেছেন, ১৪ বছরের ক্যারিয়ারের সুনাম একটি শাড়ির জন্য নষ্ট করার প্রশ্নই আসে না। একই সঙ্গে দেশের বিচারব্যবস্থার প্রতি আস্থা রেখে আদালতে হাজির হয়ে আইনগতভাবেই বিষয়টি মোকাবিলা করবেন বলেও জানান তিনি।
বৃহস্পতিবার (১৬ জুলাই) রাজধানীর বনানী ক্লাবে অনুষ্ঠিত আইকনিক অ্যাওয়ার্ডের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তানজিন তিশা।
অভিনেত্রী জানান, প্রায় ১২ থেকে ১৪ বছর ধরে তিনি মডেলিং ও অভিনয়ের সঙ্গে যুক্ত। তার ভাষ্য, ‘সোলজার’ সিনেমার শুটিংয়ের পরদিনই তার নামে আইনি নোটিশ আসে এবং কয়েক দিনের মধ্যেই মামলা করা হয়। তার দাবি, একজন শিল্পী যখন সাফল্যের পথে এগিয়ে যান, তখন তাকে নানা উপায়ে টেনে নামানোর চেষ্টা করা হয়।
মামলার বিষয়ে তিনি বলেন, তিনি অবশ্যই আদালতে যাবেন। এতদিন বিষয়টি নিয়ে কথা বলতে চাইলেও পারেননি, কারণ মামলা চলমান। দেশের প্রচলিত আইনের প্রতি তার পূর্ণ শ্রদ্ধা রয়েছে এবং তিনি বিশ্বাস করেন, সঠিক বিচার পাবেন। তার আইনজীবী রয়েছেন এবং আইনগতভাবেই বিষয়টি মোকাবিলা করবেন।
নিজের অবস্থান ব্যাখ্যা করে তানজিন তিশা বলেন, ১৪ বছর ধরে তিনি সুনামের সঙ্গে এই ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। দীর্ঘ পরিশ্রমের মাধ্যমে একজন শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। একটি অনলাইন শপের ২৭ হাজার টাকার শাড়ির জন্য তিনি প্রতারণা করবেন এমন অভিযোগ কতটা বিশ্বাসযোগ্য, সেই প্রশ্নও তোলেন তিনি।
তিনি আরও বলেন, মানুষের ভালোবাসায় আজ তিনি যে অবস্থানে পৌঁছেছেন, সেখানে আসা সহজ ছিল না। তার ভাষ্য, দর্শকরা তাকে অনেক ভালোবাসেন বলেই সামান্য কোনো ঘটনাতেও উদ্বিগ্ন হয়ে পড়েন। তিনি আশা প্রকাশ করেন, তিনি কী বলতে চেয়েছেন, তা দর্শকরা বুঝতে পেরেছেন। একই সঙ্গে আবারও দেশের আইনের প্রতি নিজের শ্রদ্ধার কথা পুনর্ব্যক্ত করেন।
প্রসঙ্গত, ২০২৫ সালের শেষদিকে একটি অনলাইনভিত্তিক ফ্যাশন পেজের প্রশাসক আমিনুল ইসলাম তানজিন তিশার বিরুদ্ধে মামলা করেন। অভিযোগে বলা হয়, প্রচারণার উদ্দেশ্যে ২৭ হাজার টাকা মূল্যের একটি শাড়ি নেওয়ার পর তিশা সেটির মূল্য পরিশোধ কিংবা চুক্তি অনুযায়ী প্রচারণামূলক কাজ সম্পন্ন করেননি। ওই মামলায় তানজিন তিশাকে আগামী ১৩ আগস্ট সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে বর্তমানে তানজিন তিশা ব্যস্ত রয়েছেন তার ক্যারিয়ারের প্রথম চলচ্চিত্র ‘সোলজার’-এর কাজ নিয়ে। সাকিব ফাহাদের পরিচালনায় এবং সান মোশন পিকচার্সের প্রযোজনায় নির্মিত এ চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। চলতি বছরেই সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)