ঢাকা, শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩
প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন দীঘি
বিনোদন ডেস্ক: বাংলা চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় শিশুশিল্পী প্রার্থনা ফারদিন দীঘি বর্তমানে বড় পর্দায় নিয়মিত অভিনয় করছেন। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার একটি পডকাস্টে প্রেম ও সম্পর্ক নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি।
পডকাস্টে দীঘিকে প্রশ্ন করা হয়, ‘তুমি এ পর্যন্ত কয়টা প্রেম করেছ?’ জবাবে তিনি বলেন, ‘আমি ওভাবে কখনো প্রেম করিনি।’ এরপর উপস্থাপক জানতে চান, ‘সেভাবে কয়টা করেছ?’ হাসতে হাসতে দীঘির উত্তর, ‘আমি আসলে প্রেম করার সুযোগ পাইনি।’
উপস্থাপক আবারও প্রশ্ন করেন, ‘সুযোগের আড়ালে কয়টা করেছ?’ এ প্রশ্নের জবাবে দীঘি বলেন, ‘সুযোগের আড়ালেও করা হয়নি। কারণ আমি যখন স্কুলে পড়ি তখন খুব রেস্ট্রিকশনে থাকতাম। ক্লাস সিক্স থেকে অস্বাভাবিক রেস্ট্রিকশন শুরু হয়। আমি ফোন ব্যবহার শুরু করেছি এসএসসির পর। সো, আমি অনেক রেস্ট্রিকশনে থেকেছি এবং আমাকে খুব চোখে চোখে রাখা হতো।’
অভিনেত্রী জানান, শুধু পরিবারই নয়, স্কুল কর্তৃপক্ষ ও শিক্ষকদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রেখে তার খোঁজখবর নেওয়া হতো। তার ভাষ্য, দীর্ঘদিন এমন কঠোর নিয়ন্ত্রণের মধ্যে থাকায় প্রেম করার সুযোগ কিংবা সেই ধরনের মানসিক পরিবেশ কোনোটিই তৈরি হয়নি।
যদিও প্রেমের বিষয়টি তিনি অস্বীকার করেছেন, এর আগে তাকে ঘিরে একাধিক প্রেমের গুঞ্জন শোবিজ অঙ্গনে আলোচিত হয়েছিল। কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির সঙ্গে তার সম্পর্ক নিয়ে যেমন গুঞ্জন ছিল, তেমনি সামাজিক যোগাযোগমাধ্যমে মুহাইমিন রাশিদ নামের এক তরুণের সঙ্গে তার কয়েকটি ছবিও ব্যাপক আলোচনার জন্ম দেয়।
তবে সে সময়ও দীঘি স্পষ্টভাবে জানিয়েছিলেন, তৌহিদ আফ্রিদি ও মুহাইমিন রাশিদের সঙ্গে তার সম্পর্ক কেবল বন্ধুত্বের। সর্বশেষ এই পডকাস্টেও তিনি দাবি করেছেন, এখন পর্যন্ত কখনোই প্রেমের সম্পর্কে জড়াননি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- একাদশে ভর্তি: আবেদন ও প্রক্রিয়া জানুন
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- জুনিয়র বৃত্তি পরীক্ষার নতুন সূচি প্রকাশ
- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১১ আগস্ট