ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
বিশ্বকাপ ফাইনালের শোতে থাকছেন যেসব বিশ্বতারকা
বিনোদন ডেস্ক: তিন দেশে অনুষ্ঠিত এবারের ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানগুলোতে অংশ নিয়েছিলেন বিশ্বের নামী সংগীত তারকারা। সেই ধারাবাহিকতায় আগামী ১৯ জুলাই অনুষ্ঠিতব্য ফাইনালেও থাকছে জমকালো সাংস্কৃতিক আয়োজন। হাফটাইম শোতে পারফর্ম করবেন জনপ্রিয় ব্যান্ড বিটিএস, পপ তারকা জাস্টিন বিবার, শাকিরা ও ম্যাডোনাসহ একাধিক আন্তর্জাতিক শিল্পী।
১৯ জুলাই বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ফাইনাল। ইএসপিএনের তথ্য অনুযায়ী, ম্যাচের হাফটাইম শোতে অংশ নেবেন জাস্টিন বিবার। তাঁর সঙ্গে মঞ্চে থাকবেন ম্যাডোনা, শাকিরা এবং দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস।
ফিফা এক বিবৃতিতে জানিয়েছে, বিরতিতে ১১ মিনিটের এই বিশেষ আয়োজন অনুষ্ঠিত হবে। কোল্ডপ্লের প্রধান গায়ক ক্রিস মার্টিনের তত্ত্বাবধানে সাজানো এ অনুষ্ঠানের মূল লক্ষ্য ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডের জন্য ১০ কোটি মার্কিন ডলার সংগ্রহ করা। এ অর্থ বিশ্বের বিভিন্ন দেশের শিশুদের শিক্ষা ও ফুটবলে অংশগ্রহণের সুযোগ সম্প্রসারণে ব্যয় করা হবে।
এই আয়োজনের অংশ হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জাস্টিন বিবার। তিনি বলেন, ‘ফিফা বিশ্বকাপের মতো এমন আয়োজনের অংশ হতে পেরে আমি কৃতজ্ঞ। এর চেয়েও বড় বিষয় হলো, এই উদ্যোগের মাধ্যমে বিশ্বের শিশুদের শিক্ষায় সহায়তা করা হচ্ছে।’
হাফটাইম শোতে আরও পারফর্ম করবেন নাইজেরিয়ার আফ্রোবিটস তারকা বার্না বয় এবং নিউইয়র্কের স্ট্যাটেন আইল্যান্ডের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কোরাস দল পিএস২২ কোরাস। তাদের পরিবেশনায় যোগ দেবে ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লেও।
চলতি বিশ্বকাপের অফিশিয়াল গান ‘ডাই ডাই’-এর অন্যতম শিল্পী বার্না বয়। এ আয়োজন নিয়ে তিনি বলেন, ‘ফিফা বিশ্বকাপ এমন কয়েকটি মুহূর্তের একটি, যা সত্যিকার অর্থেই পুরো বিশ্বকে এক করে দেয়। ফিফা বিশ্বকাপ ফাইনালের হাফটাইম শোতে আফ্রিকার প্রতিনিধিত্ব করা আমার জন্য যেমন সম্মানের, তেমনি এটি একটি বড় দায়িত্ব। আমি এই দায়িত্বকে মোটেও হালকাভাবে নিচ্ছি না।’
ফিফা আরও জানিয়েছে, সংগীতশিল্পীদের পাশাপাশি জনপ্রিয় শিশুতোষ অনুষ্ঠান ‘সিসেমি স্ট্রিট’-এর কয়েকটি মাপেট চরিত্রও এ আয়োজনে অংশ নেবে। দর্শকেরা কারমিট দ্য ফ্রগ ও মিস পিগিকেও মঞ্চে দেখতে পাবেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান