ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
সঠিক মানুষ পেলেই বিয়ে, জীবনসঙ্গী নিয়ে যা বললেন তটিনী
বিনোদন ডেস্ক: ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনীর ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। বিশেষ করে প্রেম ও বিয়ে নিয়ে তাকে ঘিরে প্রায়ই নানা আলোচনা হয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে ভবিষ্যতের জীবনসঙ্গী সম্পর্কে নিজের ভাবনা খোলামেলাভাবে তুলে ধরেছেন এই অভিনেত্রী।
কিছুদিন আগে অভিনেতা ইয়াশ রোহানের সঙ্গে তটিনীর প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। তবে সেই গুঞ্জন আবারও উড়িয়ে দিয়ে তিনি স্পষ্ট করেন, ইয়াশ তার কেবলই একজন ভালো বন্ধু।
তটিনী বলেন, ‘হি ইজ আ ভেরি গুড ফ্রেন্ড অব মাইন। এটা আমি অনেকবারই বলেছি। যদি প্রেম থাকত, তাহলে বিষয়টি আরও ব্যক্তিগতভাবে সামলাতাম। এটা নিয়ে কথা বলার সুযোগই দিতাম না। তাই নিশ্চিন্ত থাকতে পারেন, কোনো প্রেম নেই।’
প্রেমের গুঞ্জনের অবসান টেনে এবার বিয়ের প্রসঙ্গেও নিজের অবস্থান পরিষ্কার করেছেন এই অভিনেত্রী। তাঁর মতে, বিয়ে মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর একটি। তাই তাড়াহুড়ো করে নয়, উপযুক্ত মানুষকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নিতে চান তিনি।
এ প্রসঙ্গে তটিনী বলেন, ‘বিয়ে করব যখন সঠিক মানুষ পাব। যে মানুষ আমাকে যথাযথ সম্মান দেবে, আমাকে, আমার পেশাকে এবং আমার পরিবারকে ভালোবাসবে।’
তিনি আরও বলেন, ‘আমার কাছে মনে হয়, জীবনে ভালোবাসার মানুষের চেয়ে ভালো রাখার মানুষ বেশি দরকার। আল্লাহ যদি সঠিক সময়ে সঠিক মানুষ দেন, তাহলে অবশ্যই বিয়ে করব।’
তটিনীর মতে, একটি সম্পর্ক শুধু ভালোবাসার ওপর নির্ভর করে টিকে থাকে না। পারস্পরিক সম্মান, মানসিক শান্তি, নিরাপত্তাবোধ এবং একে অপরকে বোঝার মানসিকতাও একটি সম্পর্কের জন্য সমান গুরুত্বপূর্ণ।
ব্যক্তিগত জীবন নিয়ে নানা গুঞ্জন থাকলেও তটিনীর বক্তব্য স্পষ্ট। জীবনসঙ্গী হিসেবে তিনি এমন একজন মানুষকেই চান, যিনি শুধু তাকে ভালোবাসবেন না, বরং তার ব্যক্তি-সত্তা, পরিবার এবং অভিনয় পেশাকেও সমানভাবে সম্মান করবেন। তাই আপাতত বিয়ের কোনো তাড়া নেই; সঠিক সময় এবং সঠিক মানুষের অপেক্ষাতেই আছেন এই অভিনেত্রী।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে