ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
সাকলায়েন ব্যক্তিগত আক্রোশের শিকার, দাবি পরীমনির
বিনোদন ডেস্ক: চিত্রনায়িকা পরীমনি-এর সঙ্গে বিয়েবহির্ভূত ঘনিষ্ঠ সম্পর্কে জড়ানোর অভিযোগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মো. গোলাম সাকলায়েন-কে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা হয়েও এমন আচরণের কারণে তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে, যা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
ঘটনার পর আবারও সামনে এসেছে পরীমনির একটি পুরোনো সাক্ষাৎকার, যা তিনি ২০২৪ সালের ২৫ জুন দিয়েছিলেন। ওই সাক্ষাৎকারে সাকলায়েনকে ঘিরে নিজের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরেন তিনি। সে সময় পরীমনি দাবি করেছিলেন, সাকলায়েন কোনো এক শক্তিশালী মহলের ব্যক্তিগত আক্রোশের শিকার হয়েছেন। তার চাকরি হারানোর আশঙ্কা প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমি বা সাকলায়েন বলার আগে তো পাবলিকই এটা নিয়ে কথা বলছে।”
দীর্ঘদিন ধরে চলা সম্পর্ক নিয়ে আলোচনার প্রসঙ্গে পরীমনি বলেন, সম্পর্কের বিষয়টি একতরফা নয়; এটি দুই পক্ষের বিষয়। তবে এখনো তাদের সম্পর্ক জনসমক্ষে স্পষ্ট নয় বলেও উল্লেখ করেন তিনি। তার ভাষায়, “আমরা প্রেমে ছিলাম, নাকি কী করছি, কোনো কিছুই স্পষ্ট করা হয়নি। এটা না সাকলায়েনের কাছে জানতে চাওয়া হয়েছে, না আমার কাছে, বরং সবখানে মনগড়া জিনিস লেখা হয়েছে ভিউ পাওয়ার আশায়।”
সম্পর্ককে কেন্দ্র করে চলমান বিতর্ক নিয়ে আক্ষেপও প্রকাশ করেন তিনি। পরীমনি বলেন, “যেখানে সম্পর্কটা ডিফাইন করার আগে এত অপবাদ নিয়ে ফেলছি, সেখানে এই সম্পর্কটা কী, তা নিয়ে কথা বলার জায়গাও তো জনগণ রাখেনি। আমার মনে হয় না এটার আর কোনো দরকার আছে এখন।”
সাকলায়েনের বিরুদ্ধে নেওয়া প্রশাসনিক পদক্ষেপ নিয়েও মন্তব্য করেন পরীমনি। তিনি বলেন, “আমার শুধু মনে হয়, সাকলায়েন ব্যক্তিগত আক্রোশের মধ্যে পড়েছে।” একই সঙ্গে তিনি আরও দাবি করেন, প্রেম-ভালোবাসা বা সম্পর্ককে ভিত্তি করে চাকরি হারানোর বিষয়টি তিনি বিশ্বাস করেন না।
কারা এই ব্যক্তিগত আক্রোশের পেছনে থাকতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি জানি না, তবে অবশ্যই ব্যক্তিগত আক্রোশ। প্রেম-ভালোবাসা ও সম্পর্কের কারণে চাকরি যাবে, তা আমি বিশ্বাস করি না।”
সবশেষে পরীমনি জানান, সাকলায়েনের জন্য তার খারাপ লাগছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান