ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
পশুর হাটে নিরাপত্তা নিশ্চিতে সরকার কাজ করছে: স্থানীয় প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীর পশুর হাটগুলোতে যেন ক্রেতা ও বিক্রেতারা নির্বিঘ্নে কেনাবেচা করতে পারেন, সে লক্ষ্যে জোরদার তদারকি শুরু করেছে সরকার। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, হাট ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে।
মঙ্গলবার (২৬ মে) দুপুরে রাজধানীর গাবতলী গবাদিপশুর হাট পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় হাটের সার্বিক পরিবেশ, ব্যবস্থাপনা ও প্রস্তুতি ঘুরে দেখেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, প্রায় দুই সপ্তাহ আগে দেওয়া নির্দেশনার পর হাটের ব্যবস্থাপনায় দৃশ্যমান উন্নতি হয়েছে। বিশেষ করে ক্রেতাদের সুবিধা এবং পরিবেশ নিয়ন্ত্রণে বেশ কিছু কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে।
মীর শাহে আলম জানান, পশুর দামের ওপর নির্ধারিত ৫ শতাংশ হারে হাসিল আদায় নিশ্চিত করা হয়েছে। একই সঙ্গে লেনদেনের ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে রশিদ দেওয়ার বিষয়টিও নজরদারিতে রাখা হচ্ছে, যাতে অতিরিক্ত অর্থ আদায় বা অনিয়মের সুযোগ না থাকে।
বৃষ্টি ও কাদাজনিত ভোগান্তি এড়াতে সিটি করপোরেশনের পক্ষ থেকে প্রস্তুতি রাখা হয়েছে বলেও জানান তিনি। কোথাও পানি জমে গেলে দ্রুত নিষ্কাশন, মাটি সমান করা এবং প্রয়োজন হলে ইট, বালু ও সুরকি ফেলে চলাচল স্বাভাবিক রাখার ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিমন্ত্রী বলেন, হাটজুড়ে সার্বক্ষণিক মনিটরিং চালু রয়েছে। কন্ট্রোল রুম, ওয়াচ টাওয়ার ও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতির মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। র্যাব, পুলিশ এবং সিটি করপোরেশনের সমন্বিত তৎপরতায় হাটে শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা চলছে।
তিনি ক্রেতা ও বিক্রেতাদেরও হাট কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতামূলক আচরণ করার আহ্বান জানান, যাতে ঈদকে কেন্দ্র করে পশুর বাজারে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয়।
পরিদর্শনকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক, ঢাকা মহানগর পুলিশ কমিশনার এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)