ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনকে ঘিরে আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করা হয়েছে। শনিবার ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৭ জুন বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বিক্রি করা হবে ২০ ও ২১ মে। ওই দুই দিন সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে বিসিবি কার্যালয় থেকে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। যাচাই-বাছাই শেষে ২৩ মে মনোনয়নপত্রের তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। পরদিন এই তালিকার ওপর আপত্তি গ্রহণ ও শুনানি অনুষ্ঠিত হবে।
২৫ মে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ থাকবে। একই দিন দুপুর ২টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এ ছাড়া ২৫ মে পোস্টাল ব্যালট বা ই-ব্যালটের জন্য আবেদন প্রক্রিয়াও সম্পন্ন করতে হবে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ভোট গ্রহণ শেষে একই দিনে বিসিবির পরিচালক, সভাপতি ও সহ-সভাপতি পদে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। প্রথা অনুযায়ী এবারও মোট ২৩ জন পরিচালক নির্বাচিত হবেন। এর মধ্যে জেলা ও বিভাগীয় ক্যাটাগরি থেকে ১০ জন, ক্লাব ক্যাটাগরি থেকে ১২ জন এবং সাবেক ক্রিকেটার ক্যাটাগরি থেকে ১ জন পরিচালক নির্বাচিত হবেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর