ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩
দ্বিগুণ দামে জ্বালানি কিনছে সরকার: বাণিজ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: বৈশ্বিক বাজারে মূল্যবৃদ্ধির প্রভাবে জ্বালানি আমদানিতে বাড়তি চাপের মুখে পড়েছে সরকার। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ও অপরিশোধিত তেল এখন আগের তুলনায় প্রায় দ্বিগুণ দামে কিনতে হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সোমবার (১৩ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক বৈঠকে এ তথ্য তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
মন্ত্রী বলেন, জ্বালানির দামের এই আকস্মিক ঊর্ধ্বগতি মোকাবিলার জন্য আগে থেকে প্রস্তুতি ছিল না। পর্যাপ্ত মজুত থাকলে স্পট মার্কেট থেকে উচ্চমূল্যে জ্বালানি কিনতে হতো না বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও জানান, আসন্ন বাজেটে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে ব্যবসায়ীদের ওপর অতিরিক্ত চাপ বা ‘খড়গ’ নামানোর পরিকল্পনা নেই। তবে জবাবদিহিতা ও স্বচ্ছতার ঘাটতির কারণে সরকার ও অর্থনৈতিক অংশীজনদের মধ্যে সমন্বয় দুর্বল হয়ে পড়েছে বলে উল্লেখ করেন তিনি।
বিগত সরকারের সমালোচনা করে বাণিজ্যমন্ত্রী বলেন, অর্থনৈতিক সক্ষমতা বাড়ানো ছাড়া বাজেটের আকার বাড়ানোর ফলে বর্তমানে আর্থিক চাপ তৈরি হয়েছে। জিডিপি বাড়লেও করযোগ্য আয়ের পরিমাণ আশানুরূপ বাড়েনি, যা অর্থনীতির জন্য চ্যালেঞ্জ তৈরি করেছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- বাংলাদেশ কোস্ট গার্ডে ৭ ক্যাটাগরিতে ৩৮ পদে নিয়োগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ অক্টোবর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- আড়ংয়ে পার্টটাইম চাকরির সুযোগ, থাকছে যেসব সুযোগ-সুবিধা
- এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর সাক্ষাৎ
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- ভারতকে ৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান