ঢাকা, শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩
নারী সেজে টিকটক করেছেন ছাত্রদল নেতা!
নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কলেজ শাখা ছাত্রদল নেতা রেদোয়ান ইসলামকে ঘিরে জেন্ডার সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগে বহিষ্কারের ঘটনায় নতুন মোড় তৈরি হয়েছে। বিতর্কের মধ্যেই নিজের অবস্থান পরিষ্কার করেছেন তিনি, দাবি করেছেন তার বিরুদ্ধে ট্রান্সজেন্ডার সংক্রান্ত তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব।
রিহিয়া রিহি নামে একটি ফেসবুক আইডি থেকে পোস্ট দিয়ে বিষয়টি ব্যাখ্যা করেন রেদোয়ান। সেখানে তিনি লিখেছেন, ‘প্রিয় কসবা বাসী, আমি আপনাদেরই রেদোয়ান। বর্তমানে আমাকে নিয়ে যে বিষয়টি নিয়ে সবাই সমালোচনা করছেন, সেটার স্পষ্ট ব্যাখ্যা দেওয়ার জন্যই এই পোস্ট।’
পোস্টে তিনি আরও দাবি করেন, ‘আমি ট্রান্সজেন্ডার নই। আমি একজন সম্পূর্ণ ছেলে ও সংস্কৃতি কর্মী। দীর্ঘদিন ধরে সাংস্কৃতিক কার্যক্রমের সঙ্গে যুক্ত আছি। আমার কিছু কর্মকাণ্ড বা কনটেন্টের কারণে কেউ কষ্ট পেয়ে থাকলে আমি আন্তরিকভাবে দুঃখিত। সামাজিক যোগাযোগমাধ্যমে যেসব কনটেন্ট নিয়ে আলোচনা হয়েছে, সেগুলো ইতোমধ্যে সরিয়ে ফেলেছি।’
তিনি ভবিষ্যতে এ ধরনের বিষয়ে আরও সতর্ক ও সচেতন থাকার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন।
এ বিষয়ে রেদোয়ানের পিতা জাহাঙ্গীর আলম বলেন, তার ছেলের বিরুদ্ধে ট্রান্সজেন্ডার সংক্রান্ত তথ্য সঠিক নয়। তার ভাষায়, ঢাকার কিছু কনটেন্ট ক্রিয়েটর টিকটক ও ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে থাকে, রেদোয়ানও এ ধরনের কিছু ভিডিও তৈরি করে ফেসবুকে শেয়ার করেছিল। পরে সে নিজেই ফেসবুকে ক্ষমা চেয়ে ভবিষ্যতে এমন কাজ না করার প্রতিশ্রুতি দেয়। পরিবারের কেউই এসব কর্মকাণ্ড সমর্থন করেনি বলেও জানান তিনি। বর্তমানে বিষয়টি জানাজানি হওয়ার পর রেদোয়ান বাড়িতে নেই বলেও উল্লেখ করেন তার পিতা।
এর আগে রবিবার (৫ এপ্রিল) ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক ও যুগ্ম আহ্বায়ক মামুন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সৈয়দাবাদ আদর্শ মহাবিদ্যালয় শাখা ছাত্রদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রেদোয়ান ইসলামকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তী জানান, কমিটি ঘোষণার আগে রেদোয়ান তার জীবনবৃত্তান্তে নিজেকে পুরুষ হিসেবে উল্লেখ করেছিলেন। তবে পরবর্তীতে অভিযোগ ওঠে, তিনি লিঙ্গ পরিবর্তনের তথ্য গোপন করেছিলেন। এ কারণেই সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী তাকে বহিষ্কার করা হয়।
ঘটনাটি সামনে আসার পর রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। একদিকে বিষয়টিকে ব্যক্তিগত পরিচয়ের স্বাধীনতা হিসেবে দেখছেন কেউ কেউ, অন্যদিকে অনেকে তথ্য গোপনকেই বহিষ্কারের মূল কারণ হিসেবে উল্লেখ করছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- একাদশে ভর্তি: আবেদন ও প্রক্রিয়া জানুন
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- জুনিয়র বৃত্তি পরীক্ষার নতুন সূচি প্রকাশ
- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১১ আগস্ট