ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
ডিভিডেন্ড ঘোষণার তারিখ বদলে গেল তালিকাভুক্ত কোম্পানির
আবু তাহের নয়ন
সিনিয়র রিপোর্টার
আবু তাহের নয়ন: শেয়ারবাজারে তালিকাভুক্ত ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) তাদের বার্ষিক অডিটেড আর্থিক হিসাব অনুমোদন এবং ডিভিডেন্ড ঘোষণার লক্ষ্যে বোর্ড সভার নতুন তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটি জানিয়েছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের (তালিকাভুক্তি) বিধিমালা ২০১৫-এর ধারা ১৯(১) অনুযায়ী, পর্ষদের সভাটি অনুষ্ঠিত হবে আগামী ১১ অক্টোবর ২০২৫ (শনিবার) বিকেল ৩টায়।
কোম্পানিটি আগে নির্ধারিত সময়ে বোর্ড সভা আহ্বান করলেও অঘোষিত কারণে তা পুনঃনির্ধারণ করা হয়েছে বলে জানা গেছে। নতুন সময়সূচি অনুযায়ী, অডিট রিপোর্ট ও ডিভিডেন্ড ঘোষণাসহ কোম্পানির সার্বিক আর্থিক অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হবে।
আগের বছর ২০২৪ সালে ডেসকো শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। ওই বছর কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছিল ১২ টাকা ৭২ পয়সা।
৩০ জুন ২০২৫ সমাপ্ত অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে বা ৯ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৯৮ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান ছিল ৬ টাকা ৮১ পয়সা।
কোম্পানিটির পরিশোধিত মূলধন রয়েছে ৩৯৭ কোটি ৫৭ লাখ টাকা। বিপরীতে রিজার্ভ রয়েছে ১ হাজার ১০৯ কোটি ৯৭ লাখ টাকা। অর্থাৎ কোম্পানিটির বিশাল পরিমাণ রিজার্ভ রয়েছে। যেখান থেকে শেয়ারহোল্ডারদের আগের বছরের মতো ডিভিডেন্ড দেওয়া যাবে।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- চলছে পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে
- ইউজিসি বাজেট: কোন বিশ্ববিদ্যালয় কত পেল
- স্পেন বনাম কেপ ভার্দের ম্যাচ চলছে: সরাসরি দেখুন