ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
শেয়ারবাজারে সালমান-সায়ান-শিবলী আজীবন নিষিদ্ধ
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে অনিয়ম, প্রভাব খাটানো ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে বেক্সিমকো গ্রুপের কর্ণধার ও আইএফআইসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান সালমান এফ রহমান এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে আজীবনের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে বিএসইসি।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মকসুদের স্বাক্ষরিত পৃথক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। এর আগে গত ৩০ জুলাই কমিশনের ৯৬৫তম সভায় বিষয়টি অনুমোদন দেওয়া হয়।
বিএসইসির আদেশ অনুযায়ী, আইএফআইসি গ্যারান্টেড শ্রীপুর টাউনশিপ গ্রীন জিরো কুপন বন্ড এবং বেক্সিমকো গ্রিন সুকুক বন্ড আল ইসতানিয়া ইস্যুর ক্ষেত্রে প্রতারণামূলক যোগসাজশ ও অনিয়মের দায়ে সালমান এফ রহমান ও তার ছেলে আহমেদ সায়ান ফজলুর রহমানকে আজীবন শেয়ারবাজার থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। পাশাপাশি, শিবলী রুবাইয়াতকেও একই শাস্তি দেওয়া হয়েছে।
এই প্রক্রিয়ায় সালমান এফ রহমানকে ১০০ কোটি টাকা এবং আহমেদ সায়ানকে ৫০ কোটি টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ক্রেডিট রেটিং প্রদানকারী প্রতিষ্ঠান ইমার্জিং ক্রেডিট রেটিংকে ১০ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
তৎকালীন বিএসইসি কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ এবং আইএফআইসি ইনভেস্টমেন্টস লিমিটেডের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইমরান আহমেদকে আগামী ৫ বছরের জন্য শেয়ারবাজারে নিষিদ্ধ করা হয়েছে।
একই ঘটনায় আইএফআইসি ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম সারওয়ারের বিরুদ্ধে অ্যানফোর্সমেন্ট কার্যক্রম শুরুর সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। এছাড়া ব্যাংকের সাবেক পরিচালক এ আর এম নাজমুস সাকিব, গোলাম মোস্তফা, জাফর ইকবাল, কামরুন নাহার আহমেদ এবং স্বতন্ত্র পরিচালক সুধাংশু শেখর বিশ্বাসকে সতর্ক করা হয়েছে।
বিএসইসি জানায়, ২০২৪ সালের ১ সেপ্টেম্বর গঠিত তদন্ত কমিটি প্রতিবেদনে স্পষ্ট করে যে সংশ্লিষ্ট ব্যক্তিরা ক্ষমতার অপব্যবহার, বিধি লঙ্ঘন ও দায়িত্বশীল আচরণে ব্যর্থ হয়েছেন। এসব কর্মকাণ্ড দেশের মূলধন বাজার ও বিনিয়োগকারীর স্বার্থকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি