ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
চাহিদার ঝড়ে উড়ছে ৭ কোম্পানির শেয়ার
নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (০১ সেপ্টেম্বর) স্বাভাবিক দর সংশোধনে লেনদেন শেষ হয়েছে শেয়ারবাজারে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১০.৬০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৮৩.৭৮ পয়েন্টে।
এদিন ডিএসইতে ৩৯৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ১১৯টির দর বেড়েছে, ২৪৪টির দর কমেছে। বেশিরভাগ প্রতিষ্ঠানের দর কমলেও বিনিয়োগকারীদের মধ্যে সর্বোচ্চ আগ্রহ ছিল ৭ কোম্পানির শেয়ারে। বিনিয়োগকারীদের সর্বোচ্চ চাহিদার কারণে ওই ০৭ কোম্পানির শেয়ার হল্টেড হয়ে যায়। স্টকনাও সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো- ইনটেক, দেশ গার্মেন্টস, বঙ্গজ, বে-লিজিং, ফার্স্ট ফাইন্যান্স, ফাস ফাইন্যান্স এবং প্রিমিয়ার লিজিং।
কোম্পানিগুলোর মধ্যে আজ সবচেয়ে দর বেড়েছে ইনটেকের। এদিন কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ১০ পয়সা বা ১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ টাকা ১০ পয়সায়। এদিন কোম্পানিটির শেয়ার দর ৩১ টাকা ৩০ পয়সা থেকে ৩৪ টাকা ১০ পয়সায় উঠানামা করে। দিনশেষে কোম্পানিটির ৬ কোটি ৪ লাখ ৮৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
দ্বিতীয় সর্বোচ্চ দর বেড়েছে দেশ গার্মেন্টসের। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ১২ টাকা ৭০ পয়সা বা ৯.৯৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪০ টাকায়। এদিন কোম্পানিটির শেয়ার দর ১২৯ টাকা থেকে ১৪০ টাকায় উঠানামা করে। দিনশেষে কোম্পানিটির ৮ কোটি ২৩ লাখ ৮১ হাজার টাকায় লেনদেন হয়।
তৃতীয় সর্বোচ্চ দর বেড়েছে বঙ্গজের। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ১২ টাকা ৮০ পয়সা বা ৯.৯৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪১ টাকা ৩০ পয়সায়। এদিন কোম্পানিটির শেয়ার দর ১২৯ টাকা থেকে ১৪১ টাকা ৩০ পয়সায় উঠানামা করে। দিনশেষে কোম্পানিটির ১১ কোটি ৩১ লাখ ৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
অন্য কোম্পানিগুলোর মধ্যে- বে-লিজিংয়ের ৪০ পয়সা বা ৯.০৯ শতাংশ, ফার্স্ট ফাইন্যান্সের ২০ পয়সা বা ৭.৪১ শতাংশ, ফাস ফাইন্যান্সের ১০ পয়সা বা ৫.৮৮ শতাংশ এবং প্রিমিয়ার লিজিংয়ের ১০ পয়সা বা ৫.২৬ শতাংশ দর বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে- ১ টাকা ৪০ পয়সা, ২ টাকা ৯০ পয়সা, ১ টাকা ৮০ পয়সা ও ২ টাকায়।
এসকে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি