ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩
পুরুষদের নিয়ে ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করলেন অভিনেত্রী বাঁধন
সব সময় সাহসী মতামত ও খোলামেলা বক্তব্যের জন্য আলোচনায় থাকেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া দীর্ঘ এক স্ট্যাটাসে তিনি লিখেছেন নিজের জীবনের পুরুষদের নিয়ে। সেখানে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন তার কোনো আপত্তি পুরুষদের প্রতি নয়; আপত্তি মূলত সমাজে গড়ে ওঠা পুরুষতান্ত্রিক মানসিকতার প্রতি।
‘আমার জীবনের পুরুষরা’ ক্যাপশনে বাঁধন সেই স্ট্যাটাসে লিখেছেন, আমাকে নিয়ে প্রায়ই এক বড় ভুল বোঝাবুঝি হয়—অনেকে ভাবে আমি নাকি পুরুষদের পছন্দ করি না। এটা সত্যি নয়। আমি যা পছন্দ করি না, তা হলো আমাদের এই পুরুষতান্ত্রিক সমাজ, আর সেই সমাজকে টিকিয়ে রাখা নারী-পুরুষ উভয়কেই।
তিনি আরও জানান, পুরুষ মানুষকে ঘৃণা না করলেও তিনি পুরুষতন্ত্রকে কখনোই মেনে নেন না।
সেই স্ট্যাটাসে জীবনে গুরুত্বপূর্ণ কিছু পুরুষের প্রভাবের কথাও উল্লেখ করেছেন অভিনেত্রী। তাদের মধ্যে প্রথমেই আসেন তার বাবা, যিনি নানা উপায়ে তাকে গড়ে তুলেছেন। এছাড়া বিশেষভাবে উল্লেখ করেছেন ‘রেহানা’ চলচ্চিত্রের পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ সাদের নাম। বাঁধনের মতে, এই দুইজন পুরুষ তার ব্যক্তিত্ব ও শিল্পীজীবনে গভীর প্রভাব ফেলেছেন।
স্ট্যাটাসে নিজের দুই ভাইয়ের কথাও তুলে ধরেছেন বাঁধন। তিনি লিখেছেন, তার দুই ভাই-ই জীবনের ভরসা, যদিও চিন্তায় পার্থক্য আছে। বিশেষ করে ছোট ভাই রাশাকে তিনি শুধু ভাই নয়, বরং সেরা বন্ধু হিসেবেই দেখেন। তার সঙ্গে তিনি শিশুসুলভ সরলতায় কথা বলতে পারেন। আরেক ভাইয়ের প্রসঙ্গে বাঁধন বলেন, বাবা-মা না পারলেও সেই ভাই তার পাশে দাঁড়িয়েছেন, যা তিনি কখনও ভুলবেন না।
উত্তরাধিকার নিয়ে দুই ভাইয়ের সিদ্ধান্তও আলাদাভাবে উল্লেখ করেছেন অভিনেত্রী। তিনি লিখেছেন, তারা দুজনই শরিয়তের নিয়ম কঠোরভাবে না মেনে সমান অংশে আমার সঙ্গে ভাগ করে নিয়েছিলেন। আমি আসলে পছন্দ করি না যে, তারা যেন আমাকে দিয়ে দিয়েছে—যেন সেটা তাদের ছিল, আমার নয়। কিন্তু এটাই আমাদের সিস্টেমের বাস্তবতা। আর তারা সেটাকে ন্যায্যতা ও ভালোবাসা দিয়ে সামলেছে। আমি আশা করি, একদিন আমাদের আইনই নিশ্চিত করবে—সবাই সমানভাবে উত্তরাধিকার পাবে।
তবে বাঁধনের অভিজ্ঞতা সবসময় ইতিবাচক ছিল না। জীবনে এমনও পুরুষ এসেছেন, যারা ছিলেন অসম্মানজনক, হিংস্র ও অমানবিক। কিন্তু তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
অভিনেত্রীর ভাষায়, তারা যতই আমাকে ভাঙতে চেয়েছে, তাদের নিষ্ঠুরতা আমাকে ততটাই আগুনের মতো জ্বালিয়েছে—অন্যায়ের বিরুদ্ধে আগ্নেয়গিরির বিস্ফোরণের মতো।
স্ট্যাটাসের শেষে বাঁধন আবারও পরিষ্কার করেছেন নিজের অবস্থান। তিনি লিখেছেন, তাই ভুল বোঝো না—আমি পুরুষদের অপছন্দ করি না। আমি অপছন্দ করি পুরুষতন্ত্রকে। আর হ্যাঁ, আমি পুরুষদের ভালোবাসি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)