ঢাকা, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
অধ্যক্ষের সহায়তায় প্রবাসে থেকেও বেতন ভাতা নেন কলেজ শিক্ষক
ডুয়া নিউজ : নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে ফরিদপুরের মধুখালীর আখচাষী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ দিলীপ কুমার গোস্বামীর বিরুদ্ধে। প্রায় ৩ বছর কর্মস্থলে অনুপস্থিত থেকে প্রবাসে থাকলেও অধ্যক্ষের সঙ্গে যোগসাজশে তার একাউন্ট থেকে বেতন উত্তোলন করা হচ্ছে।
১৯৯৫ সালে কলেজটি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে মাধ্যমিক ও ডিগ্রী মিলিয়ে এখানে ছাত্রী রয়েছে ৪ শতাধিক। শিক্ষক রয়েছেন ৩০ জন।
জানা গেছে, কলেজের ইসলাম শিক্ষা বিষয়ের প্রভাষক আব্দুল কাদের সিদ্দিকী ২০১৬ সালের ২৭ ডিসেম্বর যোগদান করেন। ২০১৮ সালের ১ মার্চ এমপিওভুক্ত হন। এরপর ২০২১ সালের অক্টোবর মাস থেকে কলেজ থেকে কোনো ধরনের ছুটি না নিয়েই তিনি অনুপস্থিত রয়েছেন।
আব্দুল কাদের সিদ্দিকী দীর্ঘদিন ধরে প্রবাসে রয়েছেন। তবে তিনি কলেজে অনুপস্থিত থাকলেও নিয়মিত হয়েছে তার এমপিওভুক্তির বেতন। অভিযোগ উঠেছে কলেজের অধ্যক্ষ দিলীপ কুমার গোস্বামীর যোগসাজশে ছুটি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থেকেও দীর্ঘদিন তার বেতন শীটে ভুয়া স্বাক্ষর করে দিয়েছেন অধ্যক্ষ।
এছাড়াও, অধ্যক্ষের বিরুদ্ধে অন্যান্য শিক্ষকদের গালি গালাজ, শারিরিক ও মানসিক নির্যাতন, নারী শিক্ষকদের হয়রানি, এমনকি নারী শিক্ষকদের হিজাব নিয়ে বাজে মন্তব্য করার অভিযোগ উঠেছে। শিক্ষকদের বাজে ভাষায় গালি দেওয়া এছাড়াও কলেজের অর্থ ভুয়া বিল ভাইচারে তুলে নেওয়ার অভিযোগও রয়েছে এই অধ্যক্ষের বিরুদ্ধে। এমনকি ৫ আগষ্টের আগ পর্যন্ত অপছন্দের শিক্ষকদের জামায়াত বিএনপি ট্যাগ লাগিয়ে পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
এ বিষয়েকলেজের অধ্যক্ষ দিলীপ কুমার গোস্বামী বেতন শীটে অনুপস্থিত শিক্ষকের নাম লিখে দেওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, গভর্নিং বডি বেতন চালু রেখেছে। পাশাপাশি শিক্ষকদের সঙ্গে অশোভন আচরন ও অর্থ আত্মসাতের বিষয়টি সত্য নয় বলে তিনি দাবি করেন।
এ বিষয়ে বক্তব্য জানতে কলেজ পরিচালনা বোর্ডের সাবেক সভাপতি মির্জা নাহিদা হোসেন আত্মগোপনে থাকায় বক্তব্য পাওয়া যায়নি। মোবাইল নাম্বারও বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে বর্তমান কমিটির সভাপতি ও উপজেলা বিএনপি'র সভাপতি রাকিব হোসেন চৌধুরী ইরান বলেন, অভিযোগ বিষয়ে শিক্ষকরা তাকে জানিয়েছেন। কয়েক মাস হলো দায়িত্ব নিয়েছি শীগ্রই শিক্ষকদের সঙ্গে আলোচনা করে অনিয়ম গুলো খতিয়ে দেখব।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলা শেষ, জানুন ফলাফল
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- চলছে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ, LIVE দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, দেখুন এখানে
- আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচের টিকিটের দাম কত? জানুন বিস্তারিত
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: কবে, কখন, কোথায় ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- লন্ডনে উপাচার্যের সঙ্গে ঢাবি অ্যালামনাই ইউকে শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে
- চট্রগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত
- আজকের খেলার সময়সূচি (১৩ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (১২ জুলাই)