ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
অস্ট্রেলিয়াকে হারাব, ম্যাচের আগেই বলেছিলেন শান্ত
স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ। টেস্ট শুরুর আগে প্রস্তুতি ম্যাচে মাত্র ৫৪ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচের পর অনেকেই ধরে নিয়েছিলেন, মূল টেস্টে আরও কঠিন পরিস্থিতির মুখে পড়তে হবে দলকে। তবে ডারউইনে দেখা গেল অন্য এক বাংলাদেশকে। চার দিন দাপটের সঙ্গে একতরফা খেলে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে দেয় বাংলাদেশ। অস্ট্রেলিয়ার মাটিতে এটি বাংলাদেশের প্রথম টেস্ট জয়।
অনেকের ধারণা ছিল, অস্ট্রেলিয়াকে তাদের মাটিতে টেস্টে হারানো সম্ভব-এমন বিশ্বাস হয়তো বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যেও ছিল না। তবে দলের ফিল্ডিং কোচ আশিকুজ্জামান জানালেন ভিন্ন কথা।
জাগো নিউজের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেন, ম্যাচের আগেই অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ড্রেসিংরুমে বলেছিলেন, তাঁরা অস্ট্রেলিয়াকে হারাবেন। ম্যাচ শেষে দলের সবাই মিলে শুকরানা নামাজও পড়েছেন।
আশিকুজ্জামান বলেন, ‘খেলার আগে মিটিংয়ে ক্যাপ্টেন শান্ত বলেছিল আমরা অস্ট্রেলিয়াকে হারাবো এবং আল্লাহ আমাদের সঙ্গে আছেন। প্র্যাকটিস ম্যাচে হারার পরেও প্লেয়াররা প্রচুর পরিশ্রম করেছে। জয়ের মুহূর্ত তৈরি হওয়ার পর সবার চোখে আনন্দ ও শক্তি দেখা যাচ্ছিল। এক নম্বর টিমকে তাদের দেশে হারিয়েছি, যা দারুণ বিষয়। ড্রেসিংরুমে সবাই খুব খুশি ছিল। আল্লাহর শুকরিয়া আদায় করে আমরা সবাই শুকরানা নামাজ পড়েছি। দিনটা খুব ভালো লেগেছে।’
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর