ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
আজকের খেলার সময়সূচি (৪ সেপ্টেম্বর)
স্পোর্টস ডেস্ক: শুক্রবার ছুটির দিনে টেলিভিশনের পর্দায় ক্রীড়াপ্রেমীদের জন্য থাকছে ফুটবল, টেনিস ও ক্রিকেটের বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ। ফুটবলে ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুল এবং লা লিগায় রিয়াল মাদ্রিদের ম্যাচ রয়েছে। পাশাপাশি ইউএস ওপেনের তৃতীয় রাউন্ড ও নারী এশিয়ান কাপ ক্রিকেটের ম্যাচও দেখা যাবে আজ।
ইউএস ওপেন
টেনিসের গ্র্যান্ড স্ল্যাম আসর ইউএস ওপেনে আজ তৃতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় রাত ৯টা থেকে ম্যাচগুলো দেখা যাবে স্টার স্পোর্টস ১ ও ২-এ।
নারী এশিয়ান কাপ ক্রিকেট
নারী এশিয়ান কাপ ক্রিকেটে আজ মুখোমুখি হবে আরব আমিরাত ও ইন্দোনেশিয়া। বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। টি স্পোর্টসে সরাসরি দেখা যাবে লড়াইটি।
ইংলিশ প্রিমিয়ার লিগ
ইংলিশ প্রিমিয়ার লিগে আজ মাঠে নামবে লিভারপুল। ইপসউইচের বিপক্ষে বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচটি। রাজধানী ও স্টার স্পোর্টস সিলেক্ট ১-এ ম্যাচটি সরাসরি সম্প্রচার হবে।
লা লিগা
স্প্যানিশ লা লিগায় রিয়াল মাদ্রিদ খেলবে বেতিসের বিপক্ষে। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচটি। টি স্পোর্টসে সরাসরি দেখা যাবে রিয়াল- বেতিসের লড়াই।
শুক্রবার রাতে তাই ক্রীড়াপ্রেমীদের জন্য টিভির পর্দায় একসঙ্গে থাকছে টেনিস, ক্রিকেট ও ফুটবলের আকর্ষণীয় সব আয়োজন। পছন্দের ম্যাচ ও প্রতিযোগিতাগুলো নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট চ্যানেলে সরাসরি উপভোগ করা যাবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর