×

ঢাকা, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩

মেসির ১০ নম্বর জার্সির উত্তরাধিকারী কে হবেন?

২০২৬ সেপ্টেম্বর ০৩ ১৪:২০:৩৫

মেসির ১০ নম্বর জার্সির উত্তরাধিকারী কে হবেন?

স্পোর্টস ডেস্ক: বসরের পর লিওনেল মেসির ১০ নম্বর জার্সির ভাগ্যে কী ঘটবে—এখন তা নিয়েই আলোচনা চলছে। ভক্তদের একাংশ মনে করেন, আর্জেন্টাইন ফুটবল জাদুকরের এই জার্সি বিশেষ সম্মানের দাবি রাখে। তাই আইকনিক ‘নাম্বার টেন’ জার্সি কাউকে না দিয়ে তুলে রাখাই শ্রেয় বলে মনে করছেন তাঁরা।

‘নাম্বার টেন’ বাদ দেওয়া যাবে?

আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন অতীতে একবার ডিয়েগো ম্যারাডোনার ১০ নম্বর জার্সি তুলে রাখার চেষ্টা করেছিল। এই আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি অবসর নেওয়ার পর ২০০২ বিশ্বকাপে ১০ নম্বর জার্সিটি ফাঁকা রাখার সিদ্ধান্ত নিয়েছিল আর্জেন্টিনা। তবে ফিফা তাতে রাজি হয়নি। তাদের নিয়ম অনুযায়ী, যেকোনো দলে ১ থেকে ২৬ নম্বর পর্যন্ত জার্সি থাকতেই হবে। সেবার আইকনিক জার্সিটি পেয়েছিলেন আরিয়েল ওর্তেগা।

অবশ্য প্রদর্শনী ম্যাচ কিংবা প্রীতি ম্যাচে চাইলে এই জার্সি বাদ দেওয়া যায়। কিন্তু ফিফা বিশ্বকাপ ও কোপা আমেরিকায় আর্জেন্টিনাকে ১০ নম্বর জার্সি নিয়েই মাঠে নামতে হবে।

‘মেসি টেন’ জার্সি নিষিদ্ধ করেছিল প্যারাগুয়ে

বিশ্বকাপ বাছাইপর্বে গতবার এমন একটি ঘটনা ঘটেছিল। প্যারাগুয়ে নিজেদের মাঠে আর্জেন্টিনার বিপক্ষে খেলবে। ওই ম্যাচে কোনো দর্শক ‘মেসি টেন’ জার্সি পরে স্টেডিয়ামে ঢুকতে পারবেন না বলে সিদ্ধান্ত নিয়েছিল প্যারাগুয়ে। কাতার বিশ্বকাপ জিতে তখন খ্যাতির শিখরে আর্জেন্টাইন জাদুকর। বিশ্বের বিভিন্ন দেশেই তৈরি হয়েছিল তাঁর একটি প্রভাববলয়।

সেটিই ছিল প্যারাগুয়ের উদ্বেগের কারণ। দর্শকেরা মেসির ক্লাবের জার্সি পরে স্টেডিয়ামে ঢুকতে পারলেও আকাশি-সাদা আর্জেন্টিনার জার্সি নিষিদ্ধ করা হয়েছিল। প্যারাগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশন এটিকে মেসিবিরোধী প্রচারণা হিসেবে না দেখে ‘হোম অ্যাডভান্টেজ’ হিসেবে নেওয়ার অনুরোধ করেছিল।

আইকনিক জার্সির দাবিদার কারা?

মেসির মানের কাউকে পাওয়া যে আর সম্ভব নয়, তা প্রায় নিশ্চিত। তাই আর্জেন্টিনার সংবাদমাধ্যমে তাঁর জার্সির উত্তরাধিকারী হতে পারেন এমন কয়েকটি নাম আলোচনায় এসেছে। নিকো পাস, ম্যাক অ্যালিস্টার, এনসো ফার্নান্দেস ও থিয়াগো আলমাদা রয়েছেন সেই তালিকায়। তবে এএফএ এখনো এ বিষয়ে চূড়ান্ত কিছু জানায়নি।

মেসির জার্সিকে সম্মান জানাতে অবশ্য এএফএ আর্জেন্টিনার পুরুষ ও নারী দলের ম্যাচে দশম মিনিটে অল্প সময়ের জন্য খেলা থামিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ওই সময় খেলোয়াড় ও দর্শকেরা দাঁড়িয়ে করতালি দিয়ে মেসিকে শ্রদ্ধা জানাবেন। ম্যাচ শুরুর আগে স্টেডিয়ামের বিগ স্ক্রিনে মেসিকে নিয়ে দুই মিনিটের একটি ভিডিও চলবে। শেষে ভেসে উঠবে লেখা ‘আপনাকে মিস করবো আমরা।’

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত