ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩
পরিকল্পনা কমিশনের সদস্য হলেন এহছানুল হক
নিজস্ব প্রতিবেদক: জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হককে (চুক্তিভিত্তিক) বদলি করে পরিকল্পনা কমিশনের সদস্য (সিনিয়র সচিব) হিসেবে পদায়ন করা হয়েছে।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব জেতী পু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
বিসিএস ১৯৮২ ব্যাচের প্রশাসন ক্যাডারের এই অভিজ্ঞ কর্মকর্তা এর আগে ২০২৫ সালের ১২ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পদে নিযুক্ত হন।
চার দশকেরও বেশি সময়ের দীর্ঘ কর্মজীবনে মো. এহছানুল হক সহকারী কমিশনার, উপজেলা ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক এবং ঝালকাঠি জেলার জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক (ডিসি)-সহ বিভিন্ন প্রশাসনিক ও গুরুত্বপূর্ণ নেতৃত্বদানকারী পদে দায়িত্ব পালন করেছেন।
তাঁর বিস্তৃত প্রশাসনিক অভিজ্ঞতার মধ্যে অর্থ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং জননিরাপত্তা বিভাগের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে। এ ছাড়া তিনি প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টার কার্যালয়ে মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মো. এহছানুল হক বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব হিসেবে কর্মরত ছিলেন।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- মাসে ২৫০০ টাকা বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক, জানুন আবেদন পদ্ধতি
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপনের তারিখ চূড়ান্ত, জানালেন অর্থসচিব
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- নতুন করে এমপিওভুক্ত হচ্ছেন ৬৪১ শিক্ষক-কর্মচারী
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ