ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩
গ্যাস সংকট কাটাতে ১৫০ কূপ খনন করছে সরকার: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিগত সরকারের সময় সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) কে রীতিমতো পঙ্গু করে রাখা হয়েছিল। দীর্ঘদিনের অপর্যাপ্ত গ্যাস অনুসন্ধান ও আমদানি-নির্ভরতার কারণে সৃষ্ট জ্বালানি সংকট সমাধানে সরকার কয়েকটি পদক্ষেপ নিয়েছে বলেও জানান তিনি।
আজ বুধবার (২ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত মহিলা আসনের সদস্য সেলিনা সুলতানার করা প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব পদক্ষেপের কথা জানান। সেলিনা সুলতানা জানতে চান, বর্তমানে অপর্যাপ্ত গ্যাস অনুসন্ধান ও আমদানি-নির্ভরতা কমাতে সরকারের কর্মপরিকল্পনা কী।
প্রধানমন্ত্রী বলেন, দেশীয় গ্যাসের উৎপাদন বাড়ানোর অংশ হিসেবে ১৫০টি কূপ খনন কর্মসূচির আওতায় ইতিমধ্যে ৩০টি কূপ খননের কাজ সম্পন্ন হয়েছে। এর মাধ্যমে জাতীয় গ্রিডে ১৪০ এমএমসিএফ গ্যাস যুক্ত হয়েছে।
তিনি আরও বলেন, বর্তমানে চলমান আরও ৭টি কূপের খননকাজ সম্পন্ন হলে জাতীয় গ্রিডে ৮৫ এমএমসিএফ গ্যাস যুক্ত হবে। অবশিষ্ট কূপগুলো খননের জন্য পর্যায়ক্রমে পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এ ছাড়া দেশীয় গ্যাসের উৎস অনুসন্ধানের লক্ষ্যে আরও বিভিন্ন পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- বাংলাদেশ কোস্ট গার্ডে ৭ ক্যাটাগরিতে ৩৮ পদে নিয়োগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ অক্টোবর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ অক্টোবর)
- আড়ংয়ে পার্টটাইম চাকরির সুযোগ, থাকছে যেসব সুযোগ-সুবিধা
- এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর সাক্ষাৎ
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- ভারতকে ৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ