ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
মেসির অবসরে যা বললেন ইনফান্তিনো
স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসর নিয়েছেন লিওনেল মেসি। তাঁর অবসরে শ্রদ্ধা জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। মেসির ক্যারিয়ারকে তিনি ‘অসাধারণ’ হিসেবে উল্লেখ করেছেন। একই সঙ্গে ফুটবলে মেসির স্থায়ী প্রভাবেরও প্রশংসা করেছেন তিনি।
সোমবার আর্জেন্টিনার হয়ে নিজের ঐতিহাসিক ক্যারিয়ারের ইতি টানেন মেসি। জাতীয় দলের হয়ে তিনি খেলেছেন রেকর্ড ২০৭ ম্যাচ এবং গোল করেছেন ১২৫টি। তাঁর আন্তর্জাতিক অর্জনের মধ্যে রয়েছে ২০২২ ফিফা বিশ্বকাপ ও দুটি কোপা আমেরিকা শিরোপা।
মেসির অবসরের প্রতিক্রিয়ায় ইনস্টাগ্রামে হৃদয়স্পর্শী একটি বার্তা দেন ইনফান্তিনো। সেখানে মেসির অসাধারণ সব অর্জন এবং বিশ্বজুড়ে ফুটবলে তাঁর প্রভাবের কথা তুলে ধরেন ফিফা সভাপতি।
ইনফান্তিনো লেখেন, ‘অভিনন্দন লিও মেসি, তোমার অসাধারণ আন্তর্জাতিক ক্যারিয়ারের জন্য। এই ক্যারিয়ার লাখো মানুষকে অনুপ্রাণিত করেছে এবং সুন্দর এই খেলাকে নতুন করে সংজ্ঞায়িত করেছে।’
ফিফা সভাপতি তাঁর বার্তায় মেসির বিশ্বকাপ জয়, আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ ম্যাচ ও গোল করার রেকর্ড এবং সবচেয়ে বেশি বিশ্বকাপ ম্যাচ খেলার রেকর্ডের কথাও উল্লেখ করেন।
ইনফান্তিনো আরও লেখেন, ‘তোমার জাদুকরী প্রতিভা আর নম্রতা মনে থাকবে চিরকাল। আর্জেন্টিনার জার্সি গায়ে তোমার দেওয়া প্রতিটি অবিস্মরণীয় স্মৃতির জন্য ধন্যবাদ। পৃথিবীর প্রতিটি প্রান্তের সমর্থকদের এক করার জন্যও ধন্যবাদ। তোমার পরবর্তী অধ্যায়ের জন্য রইল আমার শুভকামনা।’
২০০৫ সালে আর্জেন্টিনার সিনিয়র দলের হয়ে অভিষেক হয় মেসির। এরপর দুই দশকের বেশি সময় ধরে তিনি জাতীয় দলের হয়ে খেলেছেন। বড় বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে বারবার ব্যর্থ হওয়ার পর ২০২২ সালে কাতারে বিশ্বকাপ জিতে নেন তিনি। এর মাধ্যমে পূর্ণতা পায় তাঁর ক্যারিয়ারের সবচেয়ে আলোচিত অধ্যায়।
আর্জেন্টিনার হয়ে মেসির শেষ ম্যাচ ছিল ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে। সেই ম্যাচে স্পেনের কাছে হেরে যায় আর্জেন্টিনা।
ফুটবল ইতিহাসের অন্যতম সফল আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি ঘটল মেসির অবসরের মধ্য দিয়ে। আর্জেন্টিনা অধ্যায় শেষ হলেও ৩৯ বছর বয়সী এই তারকা ইন্টার মিয়ামির হয়ে ক্লাব ক্যারিয়ার চালিয়ে যাবেন।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ