ঢাকা, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩
জাতীয় দল থেকে অবসরের ঘোষণা মেসির
স্পোর্টস ডেস্ক: জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনার সুপারস্টার লিওনেল মেসি। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের সিদ্ধান্ত জানান এই কিংবদন্তি।
আজ সোমবার নিজের ফেসবুক পেজে অবসরের সিদ্ধান্তের কথা জানান ৩৯ বছর বয়সী আর্জেন্টাইন তারকা।
সামাজিক যোগাযোগমাধ্যমে মেসি লেখেন, ‘বিশ্বকাপ ফাইনালের পর এতদিন সময় যাওয়ার পর, অনেক ভেবেচিন্তে, আমি আপনাদের সকলকে জানাতে চাই যে আমি জাতীয় দল থেকে অবসর নিচ্ছি।’
তিনি আরও লেখেন, ‘সিদ্ধান্তটি মেনে নেওয়া আমার আত্মার জন্য তখনো অনেক কষ্টের ছিল, এখনো কষ্ট দিচ্ছে; তবে আমি বুঝতে পারছি যে এটাই উপযুক্ত সময়। আমি কসম কেটে বলছি, আমি সব সময় আমার সর্বোচ্চটা দিয়েছি—শুধু শেষ কয়েক বছর নয় যখন আমরা সব কিছু জিতেছি, বরং শুরু থেকেই এই জার্সির জন্য লড়াই করেছি, যেন ফুটবল দিয়ে আপনাদের আনন্দ দিতে পারি এবং আর্জেন্টিনার নাগরিক হিসেবে গর্বিত করতে পারি।
সময় খুব বেশি বাকি নেই এবং একের পর এক অধ্যায় শেষ হয়ে আসছে, আর এই অধ্যায়টি শেষ হওয়া আমাকে সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে। জাতীয় দলের হয়ে খেলতে আমি ভালোবেসেছি, ভালোবেসে যাব। আমি আমার সবটুকু নিংড়ে দিয়েছি, আর দেওয়ার মতো কিছু বাকি নেই। তাছাড়া অনেক তরুণ ও অসাধারণ খেলোয়াড় উঠে আসছে, যারা এখানে খেলার সুযোগ পাওয়ার যোগ্য।
গত ২০ বছরের ভালোবাসার জন্য আপনাদের ধন্যবাদ।
দলের ভেতর থেকে আপনাদের গর্জন শুনতে পাওয়াটা আমি খুব মিস করব। এখন থেকে আমি আপনাদের মতোই একজন হয়ে বাইরে থেকে সব সময় দলকে সমর্থন ও উৎসাহ জুগিয়ে যাব (ভালো সময়ে তো বটেই, খারাপ সময়ে আরও বেশি)।
আমার পরিবারকে সব সময় পাশে থাকার জন্য এবং এই সুন্দর কিন্তু কঠিন যাত্রায় আমাকে সঙ্গ দেওয়ার জন্য ধন্যবাদ। আমার প্রতিটি কোচ, সতীর্থ এবং কর্মকর্তাদের ধন্যবাদ জানাচ্ছি, যাদের সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে। অগণিত স্মৃতি এবং স্মরণীয় মুহূর্তগুলো সঙ্গে নিয়ে যাচ্ছি।
নিজের শান্তিময় মন এবং গর্ব নিয়ে বিদায় নিচ্ছি যে, সতীর্থদের সঙ্গে মিলে আপনাদের স্বপ্নের মতো কিছু মুহূর্ত উপহার দিতে পেরেছি। আপনাদের সঙ্গে এই সময়টা কাটানো দারুণ এক অনুভূতি ছিল। আমি আপনাদের ভালোবাসি!
আমাকে আর্জেন্টাইন হিসেবে সৃষ্টি করার জন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ। এগিয়ে যাও আর্জেন্টিনা।’
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- মায়ের সঙ্গে ইয়ামালের নাচের ভিডিও ভাইরাল
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- ব্র্যাক ব্যাংকে চাকরি, আবেদন ৩০ আগস্ট পর্যন্ত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- বিশ্বসাহিত্য কেন্দ্রে দুই পদে চাকরির সুযোগ
- এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলির আবেদন শুরু ৩০ আগস্ট
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- এলএলবি প্রথম পর্বের ফরম পূরণ শুরু বৃহস্পতিবার
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ৩৫০০ টাকায় পর্নোগ্রাফির ‘লাইফটাইম প্যাকেজ’ দিতেন সুমাইয়া