ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
নিরাপত্তা নিয়ে আবারও উদ্বেগ জানালেন জেরার্ড জোন্স
স্পোর্টস ডেস্ক: সহকারী কোচ আতিকুর রহমান মিশুর সঙ্গে হাতাহাতি ও পুলিশের সহায়তা নেওয়ার ঘটনার কয়েক দিন পর আবারও নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছেন বাংলাদেশ অনূর্ধ্ব-২০ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ জেরার্ড জোন্স। সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় ব্রিটিশ এই কোচ দাবি করেছেন, কর্মস্থলে তিনি শারীরিক হামলার শিকার হয়েছেন।
জোন্সের ভাষ্য, আত্মরক্ষার প্রয়োজনেই তাকে পুলিশের সহায়তা নিতে হয়েছিল। ঘটনার পর বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) বিষয়টি জানানোর পাশাপাশি শরীরে পাওয়া আঘাতের ছবিও পাঠিয়েছিলেন তিনি। তবে বাফুফের কাছ থেকে প্রত্যাশিত সহযোগিতা ও সমর্থন পাননি বলে অভিযোগ করেছেন এই কোচ।
ভিডিও বার্তায় জোন্স বলেন, কর্মক্ষেত্রে তাঁর ওপর হামলা হয়েছিল এবং নিজের নিরাপত্তার জন্যই পুলিশ ডাকতে বাধ্য হন তিনি। বাফুফেকে বিষয়টি জানানোর পরও কোনো সহায়তা না পাওয়ায় এখনো নিজেকে নিরাপদ মনে করছেন না বলেও জানান তিনি।
প্রয়োজনে ঘটনার সমর্থনে ছবি, অডিও রেকর্ড ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য প্রমাণ হিসেবে উপস্থাপন করতে পারবেন বলেও জানিয়েছেন জোন্স। একই সঙ্গে গোলকিপিং কোচ মিশুর সঙ্গে তাঁর কোনো ব্যক্তিগত বিরোধ নেই বলে দাবি করেন তিনি।
জোন্স জানান, মিশুর সঙ্গে তাঁর সম্পর্ক বরং ভালো। তাঁরা নিয়মিত হাসি-ঠাট্টা করেন, একে অপরের কক্ষে যান এবং দলের কৌশল নিয়ে আলোচনা করেন। তাঁর অভিযোগ, কোনো একটি পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুল তথ্য ছড়িয়ে পরিস্থিতিকে জটিল করার চেষ্টা করছে।
তথ্য প্রকাশের পেছনে ব্যক্তিগত কোনো স্বার্থ কাজ করতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন জোন্স। দীর্ঘ কোচিং ক্যারিয়ারে কর্মক্ষেত্রে এমন পরিস্থিতির মুখোমুখি আগে কখনো হননি বলে দাবি তাঁর। এমনকি নিরাপত্তার জন্য পুলিশ কিংবা ব্রিটিশ দূতাবাসের সহায়তা নেওয়ারও প্রয়োজন হয়নি বলে জানান তিনি।
এদিকে, অস্বস্তিকর পরিস্থিতির প্রভাব দলের প্রস্তুতি বা খেলোয়াড়দের পারফরম্যান্সে পড়তে দিতে চান না জোন্স। সামনে এএফসি অনূর্ধ্ব-২০ বাছাইপর্ব থাকায় দলের প্রস্তুতি ও মাঠের পারফরম্যান্সেই মনোযোগ দেওয়ার কথা জানিয়েছেন তিনি।
এর আগে গত বুধবার ঢাকার একটি হোটেলে জোন্স ও মিশুর মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে জোন্স ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গেলেও শেষ পর্যন্ত বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত