ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩
যে কারণে আগামী তিন দিন ঘুমাবেন শান্ত
স্পোর্টস ডেস্ক: ২৩ বছর পর অস্ট্রেলিয়া সফরে গিয়ে সিরিজের প্রথম টেস্টে ডারউইনে স্বাগতিকদের ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়েছিল বাংলাদেশ। তবে এক সপ্তাহের ব্যবধানেই মুদ্রার উল্টো পিঠ দেখতে হলো বাংলাদেশ দলকে।
ম্যাকাইয়ে সিরিজের দ্বিতীয় টেস্টে ইনিংস ব্যবধানে হেরেছে টাইগাররা। মাত্র দুই দিনেই ম্যাচ শেষ হয়ে যাওয়ায় বাংলাদেশ দলের সামনে এখন তিন দিন বিশ্রামের সুযোগ।
আগামী কয়েক দিন কী করবেন-ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের জবাবে মজার ছলে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘ঘুমাব, শুয়ে থাকব।’
ম্যাকাই টেস্টের দুই ইনিংসেই এক শর নিচে অলআউট হয়েছে বাংলাদেশ। এমন পারফরম্যান্সের কোনো অজুহাত দিতে চান না শান্ত। তিনি বলেন, ‘আমরা ভালো ব্যাটিং করিনি, কোনো অজুহাত নেই। ওরা খুব ভালো বোলিং করেছে। সামনে এগোতে হলে আমাদের কিছু কৌশলগত জায়গায় উন্নতি করতে হবে।’
টেস্টের প্রথম দিনেই দুই দলের ১৮টি উইকেট পড়ে যায়। দ্বিতীয় দিনে আড়াই সেশনেই পড়ে আরও ১২ উইকেট। মাত্র দুই দিনে টেস্ট শেষ হওয়ায় ম্যাকাইয়ের পিচের মান নিয়েও আলোচনা শুরু হয়েছে।
শান্তর মতে, উইকেটটি যথেষ্ট চ্যালেঞ্জিং ছিল। তিনি বলেন, ‘উইকেট অবশ্যই চ্যালেঞ্জিং ছিল। প্রথম দিন ১৮ উইকেট পড়েছে। শুধু যদি এমন হতো আমাদের পড়েছে, ওদের পড়েনি, তাহলে আমি বুঝতাম...। ওরা যেভাবে ব্যাটিং করেছে, আমাদের বোলাররা যেভাবে বোলিং করেছে, দেখলেই বুঝবেন কত কঠিন সময়ের মধ্যে দিয়ে গেছে।’
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ অক্টোবর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- ভারতকে ৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করল পাকিস্তান
- এসএমসি এন্টারপ্রাইজে চাকরি, নিয়োগ পাবেন ৩০ জন
- ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী