ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
ব্যাটিং ব্যর্থতায় অস্ট্রেলিয়ায় বড় হার বাংলাদেশের
স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্টে ইতিহাস গড়েছিল বাংলাদেশ। ডারউইনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো দেশটির মাটিতে টেস্ট জয়ের স্বাদ পায় টাইগাররা। ওই জয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ।
তবে সিরিজের দ্বিতীয় টেস্টে শুরুতেই ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ম্যাকেতে টস হেরে ব্যাট করতে নেমে মাত্র ৬৪ রানেই অলআউট হয় দলটি। বাংলাদেশের টপ-সিক্সের চারজন ব্যাটার কোনো রান করতে পারেননি।
যদিও বল হাতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। দুর্দান্ত বোলিংয়ে ৪৮ রান খরচায় ৭ উইকেট নেন শরিফুল ইসলাম। বিদেশের মাটিতে কোনো বাংলাদেশি বোলারের টেস্টে এটিই সেরা ইনিংস বোলিং। শেষ পর্যন্ত প্রথম ইনিংসে ২১০ রানে অলআউট হয়ে ১৪৬ রানের লিড নেয় অস্ট্রেলিয়া।
কিন্তু রবিবার (২৩ আগস্ট) দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং বিপর্যয় থেকে বের হতে পারেনি বাংলাদেশ। একের পর এক উইকেট হারিয়ে দ্বিতীয় দিনের তৃতীয় ও শেষ সেশনের মাত্র ৫ মিনিটের মধ্যেই গুটিয়ে যায় লাল-সবুজের দল।
এর ফলে ইনিংস ও ৫১ রানে পরাজয়ের স্বাদ নেয় শান্ত বাহিনী। প্রথম টেস্টে ঐতিহাসিক জয়ের পর দ্বিতীয় টেস্টে বড় ব্যবধানে হেরে দুই ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ করল বাংলাদেশ।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতা স্বপন
- ৫২ বছর এক টাকায় পড়িয়ে রাষ্ট্রীয় সম্মাননা পেলেন গাইবান্ধার লুৎফুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত