ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
‘গৃহিণী এলপিজি কার্ডে’ মিলবে যেসব সুবিধা
নিজস্ব প্রতিবেদক: দেশীয় গ্যাসের উৎপাদন বাড়াতে নতুন কূপ খনন ও পুরোনো কূপ সংস্কারের বড় কর্মসূচি হাতে নিয়েছে সরকার। পাশাপাশি নিম্ন-মধ্যম আয়ের গ্রামীণ ও শহরতলির পরিবারের গৃহিণীদের জন্য ‘গৃহিণী এলপিজি কার্ড’ চালুর প্রস্তুতি চলছে। কার্ডধারীদের সিলিন্ডার কেনায় মাসিক লক্ষ্যভিত্তিক আর্থিক সহায়তা দেওয়ার পরিকল্পনাও রয়েছে। সরকারের প্রথম ১৮০ দিনের কার্যক্রম তুলে ধরে প্রকাশিত ‘জনগণের সরকারের ১৮০ দিন’ শীর্ষক ই-বুকে এসব তথ্য জানানো হয়েছে।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বর্তমান সরকার জনগণের কাছে দায়বদ্ধ ও জবাবদিহিমূলক। সরকারের কার্যক্রম সম্পর্কে জনগণের জানার অধিকার রয়েছে-এই ধারণা থেকেই প্রথম ১৮০ দিনের সাফল্য এবং কোনো কোনো ক্ষেত্রে সীমাবদ্ধতা তুলে ধরে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের উদ্যোগে ই-বুকটি প্রকাশ করা হয়েছে।
ই-বুকে বলা হয়েছে, স্বতঃস্ফূর্ত জনরায় ও মানুষের বিপুল আস্থায় গঠিত সরকার শুধু ক্ষমতার পরিবর্তন ঘটায়নি, রাষ্ট্র সংস্কারেরও নতুন যাত্রা শুরু করেছে। সরকার নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের প্রক্রিয়ায় সীমাবদ্ধ না থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনীতিতেও গুণগত পরিবর্তন এনেছেন বলে উল্লেখ করা হয়েছে।
দায়িত্ব গ্রহণের সময় দেশ আমদানিনির্ভর ও ঋণনির্ভর অর্থনীতি, ভঙ্গুর অর্থনীতি, বিভাজিত প্রশাসন এবং দুর্বল শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থার মধ্যে ছিল বলে ই-বুকে উল্লেখ করা হয়েছে। সরকার প্রথম দিন থেকেই পুনর্গঠনের কাজ শুরু করেছে। তবে প্রথম ১৮০ দিনে প্রতিটি খাতে শতভাগ সাফল্যের দাবি করেনি সরকার।
জনগণের জীবনমান উন্নয়নে সরকারের শতভাগ আন্তরিকতা ছিল বলেও এতে উল্লেখ করা হয়েছে। অর্থনীতিতে স্থিতিশীলতা, কৃষির পুনরুজ্জীবন, সামাজিক সুরক্ষা সম্প্রসারণ, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধি, গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালীকরণ এবং বিশ্ব পরিসরে বাংলাদেশের অবস্থান দৃঢ় করার ওপর গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে।
গ্যাস অনুসন্ধান ও উৎপাদন বাড়ানোর উদ্যোগ সম্পর্কে ই-বুকে বলা হয়েছে, ২০২৫-২৬ মেয়াদে ৫০টি এবং ২০২৬-২৮ মেয়াদে আরও ১০০টি কূপ খনন ও ওয়ার্কওভারের লক্ষ্য রয়েছে পেট্রোবাংলার। এ ছাড়া অনুসন্ধান, উন্নয়ন ও সংস্কার মিলিয়ে বর্তমানে ৫০টি কূপে কাজ চলছে। এর মধ্যে ৩১টি পুরোনো কূপ সংস্কারকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
সমুদ্রে গ্যাস অনুসন্ধানের বিষয়ে বলা হয়েছে, ২০১২ ও ২০১৪ সালে সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তির পর বঙ্গোপসাগরের ২৬টি ব্লকের জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হলেও কোনো বিদেশি কোম্পানি চূড়ান্ত প্রস্তাব দেয়নি। বর্তমানে বাংলাদেশের সীমানায় কোনো বিদেশি কোম্পানি গ্যাস অনুসন্ধান চালাচ্ছে না। সংশোধিত উৎপাদন অংশীদারত্ব চুক্তি অনুযায়ী ২৬টি ব্লকের জন্য আবারও আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছে।
এ ছাড়া নিম্নআয়ের গ্রামীণ ও প্রান্তিক পরিবারকে ভর্তুকিতে এলপিজি সিলিন্ডার দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এর মাধ্যমে জ্বালানি কাঠ ও কৃষিজ বর্জ্যের পরিবর্তে সাশ্রয়ী ও নিরাপদ জ্বালানি ব্যবহারের সুযোগ বাড়বে বলে ই-বুকে উল্লেখ করা হয়েছে।
সরকার জানিয়েছে, নিম্ন-মধ্যম আয়ের গ্রামীণ ও শহরতলির পরিবারের গৃহিণীদের জন্য ‘গৃহিণী এলপিজি কার্ড’ চালুর প্রস্তুতি চলছে। কার্ডধারীদের সিলিন্ডার কেনায় মাসিক লক্ষ্যভিত্তিক আর্থিক সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর