ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
জর্ডানের বিপক্ষে মেসির খেলা নিয়ে সংশয়ে স্কালোনি
স্পোর্টস ডেস্ক: জর্ডানের বিপক্ষে মাঠে নামার আগে আর্জেন্টিনা দলে বেশ কিছু পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। তবে বিশ্বচ্যাম্পিয়নদের দুই প্রধান তারকা এমিলিয়ানো ‘ডিবু’ মার্টিনেজ ও লিওনেল মেসিকে খেলানো হবে কি না, তা নিয়ে এখনো এক ধরনের মধুর সংশয়ে রয়েছেন কোচ লিওনেল স্কালোনি।
‘জে’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে ইতোমধ্যে নকআউট পর্ব নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ফলে আগামী শনিবার সকাল ৮টায় অনুষ্ঠিতব্য ম্যাচে পরিবর্তিত একাদশ মাঠে নামানোর পরিকল্পনা রয়েছে স্কালোনির। তবু কাতার বিশ্বকাপজয়ী দলের দুই নির্ভরযোগ্য স্তম্ভ ডিবু মার্টিনেজ ও লিওনেল মেসির গুরুত্ব বিবেচনায় তাদের নিয়ে আলাদা করে ভাবতে হচ্ছে কোচিং স্টাফকে। এ ম্যাচে তাদের খেলার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, অ্যাস্টন ভিলার গোলরক্ষক ডিবু মার্টিনেজ ডান হাতের অনামিকা আঙুলের ফ্র্যাকচারজনিত চোট থেকে সেরে উঠেছেন। তিনি নিজেও জর্ডানের বিপক্ষে গোলবারের নিচে দাঁড়াতে আগ্রহী। তবে মাঠে নামার আগে এ বিষয়ে কোচিং স্টাফের সঙ্গে আলোচনা করবেন। যদিও ধারণা করা হচ্ছে, শেষ পর্যন্ত তিনি শুরুর একাদশেই থাকবেন।
অন্যদিকে, জর্ডানের বিপক্ষে ম্যাচে অধিনায়ক লিওনেল মেসিও কিছু সময়ের জন্য মাঠে নামবেন বলে ধারণা করা হচ্ছে। তবে তিনি ম্যাচের শুরু থেকেই খেলবেন নাকি দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামবেন, সে বিষয়ে এখনো নিশ্চিত কিছু জানাননি স্কালোনি। মূলত অতিরিক্ত পরিশ্রম এড়াতেই মেসিকে নিয়ে সতর্ক অবস্থান নিয়েছেন তিনি। তবে এটুকু নিশ্চিত যে, চলতি বিশ্বকাপে ইতোমধ্যে পাঁচ গোল করা এই তারকাকে মাঠে দেখার সুযোগ পাবেন দর্শকরা।
এ ম্যাচে ব্যাপক পরিবর্তনের পরিকল্পনা থাকায় রক্ষণভাগেও বড় ধরনের রদবদল আসতে পারে। চোটের কারণে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচ মিস করা গঞ্জালো মনতিয়েল ফিরছেন ডান প্রান্তের রক্ষণে। কেন্দ্রীয় রক্ষণে নিকোলাস ওতামেন্দির সঙ্গে জুটি বাঁধতে পারেন মার্কোস সেনেসি অথবা ফাকুন্দো মেদিনা। বাম প্রান্তে থাকবেন নিকোলাস তাগলিয়াফিকো।
মাঝমাঠে শুরু থেকেই দেখা যেতে পারে লিয়ান্দ্রো পারেদেসকে। তার সঙ্গে একাদশে থাকতে পারেন এজেকিয়েল পালাসিওস অথবা ভালেনতিন বার্কো। দুই উইংয়ে গিউলিয়ানো সিমিওনে ও জিওভানি লো সেলসোকে খেলানোর সম্ভাবনাও রয়েছে। বিশ্বকাপ শুরুর আগে প্রীতি ম্যাচগুলোতেও এই কৌশল ব্যবহার করেছিলেন স্কালোনি।
আক্রমণভাগে লাউতারো মার্টিনেজের পরিবর্তে হুলিয়ান আলভারেজকে দেখা যেতে পারে। ম্যাচের কোনো এক পর্যায়ে হোসে লোপেজও সুযোগ পেতে পারেন। আর লিওনেল মেসি মাঠে না থাকলে তার পজিশনে দায়িত্ব পালন করবেন নিকোলাস পাজ।
নকআউট পর্ব নিশ্চিত হয়ে যাওয়ায় জর্ডানের বিপক্ষে ম্যাচটি আর্জেন্টিনার জন্য মূলত বেঞ্চের খেলোয়াড়দের যাচাই এবং মূল তারকাদের বিশ্রাম দেওয়ার সুযোগ হয়ে উঠতে পারে। তবে মেসি ও ডিবুকে ঘিরে স্কালোনির চূড়ান্ত সিদ্ধান্তই এখন সবচেয়ে বড় আলোচনার বিষয়।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলা শেষ, জানুন ফলাফল
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- চলছে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ, LIVE দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচের টিকিটের দাম কত? জানুন বিস্তারিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: কবে, কখন, কোথায় ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৩ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- আজকের খেলার সময়সূচি (১২ জুলাই)
- এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা দিল আন্তঃশিক্ষা বোর্ড