ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
মেসিকে ব্রাজিলের জার্সিতে দেখতে চেয়েছিলেন লুলা
স্পোর্টস ডেস্ক: লিওনেল মেসির পারফরম্যান্সে মুগ্ধতা নতুন কিছু নয়। তবে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টাইন অধিনায়কের দুর্দান্ত হ্যাটট্রিকের পর এবার প্রকাশ্যে তাঁর প্রশংসায় মেতেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। এমনকি রসিকতা করে তিনি বলেছেন, সুযোগ থাকলে মেসিকে ব্রাজিল দলের হয়ে খেলানোর চেষ্টাই করতেন।
আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয়ে হ্যাটট্রিক করে আবারও আলোচনার কেন্দ্রে উঠে আসেন লিওনেল মেসি। ম্যাচের পর জেনেভায় সাংবাদিকদের সঙ্গে এক সংবাদ সম্মেলনে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা আর্জেন্টাইন এই মহাতারকার প্রতি নিজের মুগ্ধতার কথা তুলে ধরেন।
তিনি বলেন, ‘আমি মেসিকে ব্রাজিলের হয়ে খেলানোর জন্য চুক্তি করার কথা ভাবছিলাম।’
একই সংবাদ সম্মেলনে সাংবাদিকরা ২০২৬ বিশ্বকাপের ‘সি’ গ্রুপে মরক্কোর বিপক্ষে ব্রাজিলের ১-১ গোলের ড্র নিয়ে তাঁর প্রতিক্রিয়া জানতে চান। জবাবে লুলা বলেন, ‘কেপ ভার্দের সঙ্গে স্পেনের ড্র করার বিষয়টি আরও খারাপ ছিল।’
এদিকে আর্জেন্টিনার জার্সিতে আবারও নিজের সেরা ছন্দে দেখা গেছে মেসিকে। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে তিনি ফুটবল ইতিহাসে নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন। এটি তাঁর ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ, যা তিনি ক্রিশ্চিয়ানো রোনালদো ও মেক্সিকোর গোলরক্ষক গুইলারমো ওচোয়ার সঙ্গে যৌথভাবে ভাগ করে নিয়েছেন।
একই ম্যাচে গোল করে বিশ্বকাপে নিজের মোট গোলসংখ্যা ১৬-তে উন্নীত করেছেন মেসি। এর মাধ্যমে তিনি জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার সর্বোচ্চ গোলের রেকর্ডও স্পর্শ করেছেন।
বিশ্বকাপে দারুণ ছন্দে থাকা আর্জেন্টিনা এখন তাকিয়ে আছে পরবর্তী লড়াইয়ের দিকে। আগামী সোমবার (২২ জুন) ডালাস স্টেডিয়ামে ‘জে’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। মেসির নেতৃত্বে সেই ম্যাচেও জয়ধারা ধরে রাখার লক্ষ্য থাকবে আর্জেন্টিনার।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল