ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
ব্যাটিং ব্যর্থতায় শুরুতেই অস্ট্রেলিয়ার কাছে হারল বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক: চট্টগ্রামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটসম্যানদের চরম ব্যর্থতায় স্বল্প পুঁজি গড়ে ৪ উইকেটে হেরে সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শুরু করল বাংলাদেশ।
বুধবার (১৭ জুন) শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। তবে শুরু থেকেই অস্ট্রেলিয়ার নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিকরা।
দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ২৯ রান করেন মেহেদী হাসান। ওপেনার সাইফ হাসান ২০, সৌম্য সরকার ১৭, পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিম ১০ রান করে আউট হন। শেষ দিকে মোস্তাফিজুর রহমান এলবিডব্লিউ হয়ে ৭ রানে ফিরে যান। ফলে বড় সংগ্রহ গড়তে পারেনি বাংলাদেশ।
অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে অ্যাডাম জাম্পা ৪ ওভারে ১৮ রান দিয়ে ৩ উইকেট নেন। ম্যাট রেনশ ও জোয়েল ডেভিস ২টি করে উইকেট শিকার করেন। স্পেন্সার জনসন ও নিখিল চৌধুরী নেন ১টি করে উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে ১০ বল হাতে রেখেই লক্ষ্য পূরণ করে অস্ট্রেলিয়া। এতে তিন ম্যাচ সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে যায় সফরকারীরা।
লক্ষ্য তাড়ায় শুরুতেই স্বস্তি এনে দেন শরিফুল ইসলাম। ইনিংসের তৃতীয় ওভারেই ৫ রানে জশ ইংলিসকে ফেরান তিনি। এরপর মুস্তাফিজুর রহমান ১৩ রানে আউট করেন চোট কাটিয়ে ফেরা অধিনায়ক মিচেল মার্শকে। তবে ৩৮ রানে ২ উইকেট হারানোর পর প্রতিরোধ গড়ে তোলেন কুপার কনোলি ও টিম ডেভিড।
বাংলাদেশের পক্ষে অভিষেকে নিজের প্রথম উইকেট পান পেস বোলিং অলরাউন্ডার আব্দুল গাফফার সাকলাইন। তিনি কনোলিকে ৪৭ রানে ফেরান। এরপর শেখ মেহেদী ২০ রানে টিম ডেভিডকে আউট করে চাপ তৈরি করেন। শেষ দিকে রিশাদ হোসেন ১৮ রানে নিখিল চৌধুরীকে এবং সাকলাইন ম্যাট রেনশকে ১৮ রানে ফেরালেও জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া।
উল্লেখ্য, তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ ২-১ ব্যবধানে জয় পেয়েছিল।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর