ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
ফুটবল বিশ্বকাপ নিয়ে অপ্টার ভবিষ্যদ্বাণী, শীর্ষে স্পেন, আর্জেন্টিনা ও ফ্রান্স
স্পোর্টস ডেস্ক: আর মাত্র কয়েকদিন পরই শুরু হচ্ছে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আসর বিশ্বকাপ ২০২৬। ১১ জুন পর্দা উঠবে এই টুর্নামেন্টের, যা এবার প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে অনুষ্ঠিত হবে। যৌথভাবে আসরটির আয়োজন করছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। বিশ্বকাপকে সামনে রেখে বিভিন্ন দল ও গ্রুপের সম্ভাবনা নিয়ে বিশ্লেষণ প্রকাশ করেছে অপ্টা সুপারকম্পিউটার।
অপ্টার পূর্বাভাস অনুযায়ী, ইউরো ২০২৪ চ্যাম্পিয়ন স্পেন এবারের বিশ্বকাপ জয়ের সবচেয়ে বড় দাবিদার। এছাড়া বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, ২০২২ বিশ্বকাপের রানার্সআপ ফ্রান্স এবং ইউরো ফাইনালিস্ট ইংল্যান্ডকেও শিরোপা জয়ের শক্তিশালী প্রতিযোগী হিসেবে দেখছে তারা।
গ্রুপ ‘এ’-তে রয়েছে স্বাগতিক মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া ও চেকিয়া। অপ্টার হিসাব বলছে, এই গ্রুপ থেকে সরাসরি নকআউট পর্বে জায়গা করে নেবে মেক্সিকো ও দক্ষিণ কোরিয়া।
গ্রুপ ‘বি’-তে স্বাগতিক কানাডার সঙ্গে রয়েছে বসনিয়া-হার্জেগোভিনা, কাতার ও সুইজারল্যান্ড। এই গ্রুপে কানাডাকেই গ্রুপসেরা হওয়ার সম্ভাব্য দল হিসেবে বিবেচনা করা হয়েছে।
ব্রাজিল রয়েছে গ্রুপ ‘সি’-তে। তাদের সঙ্গে খেলবে মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড। অপ্টার বিশ্লেষণে ব্রাজিলকে গ্রুপ চ্যাম্পিয়ন এবং মরক্কোকে রানার্সআপ হিসেবে ধরা হয়েছে।
অন্যদিকে গ্রুপ ‘ডি’-তে স্বাগতিক যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া ও তুরস্ক। এই গ্রুপে যুক্তরাষ্ট্র শীর্ষস্থান দখল করলেও তুরস্ক নকআউট পর্বে উঠতে পারবে না বলে পূর্বাভাস দিয়েছে অপ্টা।
গ্রুপ ‘ই’-তে সম্ভাব্য চমক হিসেবে দেখা হচ্ছে কুরাসাওকে। অপ্টার মতে, জার্মানির পাশাপাশি তারাও সরাসরি নকআউট পর্বে জায়গা করে নেবে।
গ্রুপ ‘এফ’ থেকে পরের পর্বে উঠবে নেদারল্যান্ডস ও জাপান।
বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা খেলবে গ্রুপ ‘জে’-তে। সেখানে তাদের প্রতিপক্ষ আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। অন্যদিকে ইংল্যান্ড রয়েছে গ্রুপ ‘এল’-এ, যেখানে তাদের সঙ্গে আছে ক্রোয়েশিয়া, ঘানা ও পানামা।
বিশ্বকাপ শুরুর আগেই অপ্টার এই বিশ্লেষণ ফুটবলপ্রেমীদের মধ্যে আলোচনা তৈরি করেছে। কোন দল প্রত্যাশা পূরণ করবে আর কোন দল চমক দেখাবে, তার উত্তর মিলবে মাঠের লড়াইয়ে। তবে পরিসংখ্যানভিত্তিক পূর্বাভাসে স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স ও ইংল্যান্ডকেই এবারের শিরোপা দৌড়ের সামনের সারিতে রাখা হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত