ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
দেশে ফিরেছেন ২১ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী
নিজস্ব প্রতিবেদক: হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ধাপে ধাপে দেশে ফিরছেন বাংলাদেশি হজযাত্রীরা। এখন পর্যন্ত ৫২টি ফিরতি ফ্লাইটে সৌদি আরব থেকে দেশে পৌঁছেছেন ২১ হাজার ৩৪৩ জন হাজি।
বুধবার (৩ জুন) পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, হজ-পরবর্তী ফিরতি ফ্লাইট কার্যক্রম নিয়মিতভাবে চলমান রয়েছে এবং আগামী ৩০ জুন পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রকাশিত হজ বুলেটিনে জানানো হয়েছে, দেশে ফেরা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় রয়েছেন ২ হাজার ৫০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১৮ হাজার ৮৪৩ জন।
এদিকে, চলতি হজ মৌসুমে সৌদি আরবে এখন পর্যন্ত ৪৪ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ২৯ জন পুরুষ এবং ১৫ জন নারী। মৃতদের মধ্যে ৩৪ জন মক্কায় এবং ১০ জন মদিনায় ইন্তেকাল করেছেন।
হজ বুলেটিন অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৬ হাজার ২৩৭ জন, সৌদি এয়ারলাইনস ৭ হাজার ৩৫৫ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনস ৭ হাজার ৭০০ জন হাজিকে দেশে ফিরিয়ে এনেছে। এছাড়া অন্যান্য এয়ারলাইনসের মাধ্যমে সৌদি আরব ত্যাগ করেছেন আরও ৫১ জন হজযাত্রী।
হজ ব্যবস্থাপনা সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি বছরের পবিত্র হজ অনুষ্ঠিত হয় গত ২৬ মে। এ বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৭৮ হাজার ৫০০ জনের বেশি হজযাত্রীর জন্য কোটা নির্ধারণ করা হয়েছিল।
হজযাত্রীদের সৌদি আরবে যাত্রা শুরু হয় ১৮ এপ্রিল এবং শেষ ফ্লাইট যায় ২১ মে।
অন্যদিকে, সৌদি আরবে অবস্থানরত হাজিদের চিকিৎসা ও সেবাদান কার্যক্রমও অব্যাহত রয়েছে। বাংলাদেশ হজ মিশনের চিকিৎসা কেন্দ্র থেকে এ পর্যন্ত ৫৪ হাজার ২৯৮টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান করা হয়েছে। পাশাপাশি আইটি হেল্পডেস্কের মাধ্যমে ২৪ হাজার ৮০০টি সেবা দেওয়া হয়েছে।
হজ বুলেটিনে আরও জানানো হয়, সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন মোট ২৪৯ জন হজযাত্রী। বর্তমানে ৩২ জন হাজি বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন এবং তাদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করা হচ্ছে।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, হজযাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন প্রত্যাবর্তন নিশ্চিত করতে বাংলাদেশ হজ মিশন, বিমান সংস্থা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমন্বিতভাবে কাজ করছে। নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ৩০ জুন শেষ ফিরতি ফ্লাইটের মাধ্যমে দেশে ফেরা কার্যক্রম শেষ হবে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে