ঢাকা, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩
স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কুরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’
নিজস্ব প্রতিবেদক: আসন্ন পবিত্র ঈদুল আজহাকে ঘিরে আলোচনায় থাকা অ্যালবিনো জাতের মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ আবারও ফিরিয়ে নেওয়া হয়েছে নারায়ণগঞ্জের খামারে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের হস্তক্ষেপে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বুধবার (২৭ মে) জানানো হয়।
মন্ত্রী বলেন, সম্ভাব্য বিশৃঙ্খলার আশঙ্কায় কেরানীগঞ্জের ক্রেতাকে অর্থ ফেরত দিয়ে মহিষটি খামারে ফিরিয়ে নেওয়া হয়েছে। আপাতত সেটিকে আগের খামারেই লালন-পালন করা হবে।
এর আগে নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় অবস্থিত Rabeya Agro Farm–এর মালিক জিয়াউদ্দিন মৃধার ছোট ভাই মহিষটির চুল ও চোখের গঠন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট Donald Trump–এর সঙ্গে মিল থাকায় আদর করে এর নাম রাখেন ‘ডোনাল্ড ট্রাম্প’। নামটি ছড়িয়ে পড়ার পর মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায় বিরল অ্যালবিনো জাতের এই মহিষটি।
তবে ভাইরাল হওয়ার আগেই ৭০০ কেজি ওজনের মহিষটি রাজধানীর জিনজিরা এলাকার বাসিন্দা সামির ৫৫০ টাকা কেজি দরে কিনেছিলেন।
পরে মহিষটিকে দেখতে ভিড় করেন শিশু-কিশোর, যুবকসহ নানা বয়সী মানুষ। বরিশাল, কুমিল্লাসহ বিভিন্ন জেলা থেকেও অনেকে সেটি দেখতে আসেন। কেউ কেউ কিনতে না পেরে হতাশাও প্রকাশ করেন।
শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক আলোচনায় আসে মহিষটি। Agence France-Presse (এএফপি) ও Reuters–সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমেও স্থান পায় ‘ডোনাল্ড ট্রাম্প’।
মহিষটির মালিক ৩৮ বছর বয়সী জিয়া উদ্দিন মৃধা বলেন, মহিষটির ব্যতিক্রমধর্মী চুল দেখেই তার ভাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম অনুসারে এ নাম রেখেছিলেন। তিনি জানান, পুরো মে মাসজুড়ে ঢাকার আশপাশ থেকে মানুষ দল বেঁধে মহিষটি দেখতে এসেছেন।
মহিষটি দেখতে আসা এক দর্শনার্থী বলেন, সত্যিই মহিষটির চেহারার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের কিছুটা মিল রয়েছে। তার ভাগনে শুধু এই মহিষটি দেখতেই এক ঘণ্টা নৌকায় ভ্রমণ করে এসেছে বলেও জানান তিনি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলির আবেদন শুরু ৩০ আগস্ট
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত