ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
আজ শয়তানকে পাথর নিক্ষেপ করবেন হাজিরা
নিজস্ব প্রতিবেদক: মিনার প্রান্তরে প্রতীকী শয়তানকে পাথর নিক্ষেপের মধ্য দিয়ে পবিত্র হজের অন্যতম গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা পালন করছেন লাখো হাজি। আরাফাত ও মুজদালিফায় অবস্থান শেষে বুধবার (২৭ মে) ভোরে মিনায় ফিরেছেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা মুসল্লিরা।
১০ জিলহজ ফজরের নামাজ আদায় করার পর হাজিরা মুজদালিফা থেকে মিনার উদ্দেশে রওনা দেন। সেখানে পৌঁছে তারা জামারাত আল-আকাবায় বড় শয়তানকে লক্ষ্য করে প্রথম দফায় পাথর নিক্ষেপ করেন।
হজের নিয়ম অনুযায়ী, ১১, ১২ ও ১৩ জিলহজ পর্যন্ত টানা তিন দিন হাজিরা তিনটি জামারাতে—ছোট, মাঝারি ও বড় শয়তানকে প্রতীকীভাবে পাথর নিক্ষেপ করবেন। এ জন্য আগেই মুজদালিফা থেকে ছোট ছোট পাথর সংগ্রহ করে রাখা হয়েছে।
এর আগে মঙ্গলবার আরাফাতের ময়দানে একত্রিত হন ১৬ লাখেরও বেশি মুসল্লি। সেখানে হজের খুতবা, নামাজ ও বিশেষ দোয়ায় অংশ নেন তারা। সূর্যাস্তের পর হাজিরারা মুজদালিফায় গিয়ে রাতযাপন করেন।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও ইরান-ইসরাইল-যুক্তরাষ্ট্র পরিস্থিতির মধ্যেও বিশ্বের নানা প্রান্ত থেকে ১৫ লাখের বেশি মুসলমান এবারের হজে অংশ নিয়েছেন।
ইসলামের পাঁচ স্তম্ভের অন্যতম এই হজ পালনে মুসল্লিদের ভিড়ে মুখর এখন মক্কা ও মিনার বিস্তীর্ণ এলাকা। সামর্থ্যবান প্রত্যেক মুসলমানের জীবনে একবার হজ পালন ফরজ হিসেবে বিবেচিত।
এদিকে সৌদি আরবে তীব্র গরমে ভোগান্তিতে পড়ছেন হাজিরা। মক্কায় তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। তাই হজযাত্রীদের পর্যাপ্ত পানি পান ও রোদ থেকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- বাংলাদেশ কোস্ট গার্ডে ৭ ক্যাটাগরিতে ৩৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ অক্টোবর)
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ অক্টোবর)
- বাতিল পরীক্ষার নতুন সূচি দিল যুব উন্নয়ন অধিদপ্তর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ অক্টোবর)
- জেনে নিন হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আয়ের ১০টি উপায়
- ভারতকে ৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
- আড়ংয়ে পার্টটাইম চাকরির সুযোগ, থাকছে যেসব সুযোগ-সুবিধা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর সাক্ষাৎ
- দেওয়ানি বিরোধ নিষ্পত্তির আগে অর্পিত সম্পত্তি অবমুক্ত নয়: হাইকোর্ট