ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
পবিত্র হজের দিন আজ
নিজস্ব প্রতিবেদক: পবিত্র হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন আজ। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো মুসল্লি মিনায় রাতযাপন শেষে এখন সমবেত হচ্ছেন আরাফাতের ময়দানে। সেখানে একসঙ্গে ধ্বনিত হচ্ছে তালবিয়া—‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’।
সোমবার থেকেই হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। মক্কা থেকে প্রায় আট কিলোমিটার দূরের মিনায় অবস্থান নেন হজযাত্রীরা। মঙ্গলবার ফজরের নামাজের পর তারা আরাফাতের উদ্দেশে যাত্রা শুরু করেন।
ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ হলো আরাফাতে অবস্থান। সূর্যাস্ত পর্যন্ত হাজিরা সেখানে অবস্থান করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা ও দোয়ায় অংশ নেবেন।
আরাফাতের মসজিদে নামিরা থেকে হজের খুতবা পাঠ করা হবে। এরপর এক আজান ও দুই ইকামতে জোহর এবং আসরের নামাজ একসঙ্গে আদায় করবেন মুসল্লিরা। দিনভর ইবাদত, জিকির ও মোনাজাতে কাটাবেন তারা।
সূর্যাস্তের পর হাজিরারা মাগরিবের নামাজ আদায় না করেই মুজদালিফার উদ্দেশে রওনা দেবেন। সেখানে পৌঁছে মাগরিব ও এশার নামাজ একসঙ্গে আদায় করে খোলা আকাশের নিচে রাতযাপন করবেন। একই সঙ্গে মিনায় শয়তানকে প্রতীকী পাথর নিক্ষেপের জন্য পাথর সংগ্রহ করবেন তারা।
পরদিন ১০ জিলহজ মিনায় ফিরে ধারাবাহিকভাবে শয়তানকে পাথর নিক্ষেপ, পশু কোরবানি, মাথা মুণ্ডন বা চুল ছাঁটা এবং তাওয়াফে জিয়ারতের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন হাজিরা। পরে বিদায়ী তাওয়াফের মধ্য দিয়ে শেষ হবে পবিত্র হজের আনুষ্ঠানিকতা।
ইসলামী ইতিহাস অনুযায়ী, মহান আল্লাহর নির্দেশে হজরত ইব্রাহিম (আ.) যখন তার পুত্র হজরত ইসমাইল (আ.)-কে কোরবানি করতে উদ্যত হন, তখন শয়তান তাকে বিভ্রান্ত করার চেষ্টা করে। সেই ঘটনার স্মরণেই জামারাতে প্রতীকী শয়তানকে পাথর নিক্ষেপ করেন হাজিরা।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এবারের হজে বিশ্বের ১৬০টির বেশি দেশ থেকে মুসল্লিরা অংশ নিয়েছেন। বাংলাদেশ থেকেও সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৭৮ হাজারের বেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
বাংলাদেশি হাজিদের জন্য মিনা ও আরাফাতে বিশেষ ব্যবস্থাপনা, চিকিৎসাসেবা এবং হজ মিশনের তদারকি কার্যক্রম চালু রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এদিকে তীব্র গরমে হজযাত্রীদের বাড়তি সতর্কতায় রাখা হয়েছে। সোমবার সৌদিতে গড় তাপমাত্রা ছিল ৪২ ডিগ্রি সেলসিয়াস। গত বছরের ভয়াবহ গরমের অভিজ্ঞতার পর এবার ৪০টির বেশি সরকারি সংস্থা এবং প্রায় আড়াই লাখ কর্মকর্তা হজ ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করছেন। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি, ড্রোন ক্যামেরা ও তথ্য বিশ্লেষণ ব্যবস্থাও যুক্ত করা হয়েছে হজ পরিচালনায়।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- বাংলাদেশ কোস্ট গার্ডে ৭ ক্যাটাগরিতে ৩৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ অক্টোবর)
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ অক্টোবর)
- বাতিল পরীক্ষার নতুন সূচি দিল যুব উন্নয়ন অধিদপ্তর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ অক্টোবর)
- জেনে নিন হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আয়ের ১০টি উপায়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ভারতকে ৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- আড়ংয়ে পার্টটাইম চাকরির সুযোগ, থাকছে যেসব সুযোগ-সুবিধা
- এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর সাক্ষাৎ
- দেওয়ানি বিরোধ নিষ্পত্তির আগে অর্পিত সম্পত্তি অবমুক্ত নয়: হাইকোর্ট