ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩
সৌদি পৌঁছেছেন ৭৭ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী
নিজস্ব প্রতিবেদক: পবিত্র হজকে সামনে রেখে বাংলাদেশ থেকে হজযাত্রী পরিবহনের সব ফ্লাইট সফলভাবে শেষ হয়েছে। চলতি মৌসুমে ১৯৯টি ফ্লাইটে ৭৭ হাজার ৪৩২ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন বলে জানিয়েছে বাংলাদেশ হজ অফিস।
শুক্রবার (২২ মে) মক্কা থেকে বাংলাদেশ হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সরকারি ও বেসরকারি—দুই ব্যবস্থাপনাতেই হজযাত্রীদের সৌদি আরবে পাঠানো হয়েছে।
হজ অফিসের তথ্য অনুযায়ী, সরকারি ব্যবস্থাপনায় সৌদি গেছেন ৪ হাজার ৪৬৪ জন হাজি। আর বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৭২ হাজার ৯৬৮ জন।
এবার হজযাত্রী পরিবহনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ছাড়াও অংশ নেয় সৌদিয়া এয়ারলাইন্স ও ফ্লাইনাস। এর মধ্যে বিমানের ৯৮টি ফ্লাইটে ৩৮ হাজার ৭০২ জন, সৌদিয়ার ৭৩টি ফ্লাইটে ২৭ হাজার ৩৪০ জন এবং ফ্লাইনাসের ২৮টি ফ্লাইটে ১১ হাজার ৩৯০ জন সৌদি আরবে পৌঁছান।
চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জনকে হজ পালনের অনুমতি দেওয়া হয়। এর মধ্যে সরকারি কোটা ছিল ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি কোটা ৭৩ হাজার ৯৩৫ জন। হজ ব্যবস্থাপনায় কাজ করছে ৬৬০টি এজেন্সি, যার মধ্যে ৩০টি প্রধান ও ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি।
এর আগে গত ১৭ এপ্রিল রাতে ৪১৮ জন হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট জেদ্দার উদ্দেশে ঢাকা ছাড়ে। সেই ফ্লাইট দিয়েই শুরু হয়েছিল এবারের হজযাত্রা।
সৌদি আরবের সর্বশেষ হজ বুলেটিন অনুযায়ী, এখন পর্যন্ত ২১ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১৫ জন পুরুষ ও ৬ জন নারী। এর মধ্যে মক্কায় ১৪ জন এবং মদিনায় ৭ জন মারা গেছেন।
হজযাত্রীদের চিকিৎসাসেবা দিচ্ছে বাংলাদেশি মেডিকেল টিম। শুক্রবার পর্যন্ত ৪৩ হাজার ৪৪০ জন হাজিকে চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া আইটি হেল্পডেস্কের মাধ্যমে ২০ হাজার ২৮৮ জন হজযাত্রী ডিজিটাল ও তথ্যসেবা পেয়েছেন।
আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজ শেষে আগামী ৩০ মে থেকে জেদ্দা থেকে বাংলাদেশগামী ফিরতি ফ্লাইট শুরু হবে, যা চলবে ৩০ জুন পর্যন্ত।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ অক্টোবর)
- বাংলাদেশ কোস্ট গার্ডে ৭ ক্যাটাগরিতে ৩৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ অক্টোবর)
- বাতিল পরীক্ষার নতুন সূচি দিল যুব উন্নয়ন অধিদপ্তর
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- বায়তুল মোকাররমে খতিবের অপসারণের অভিযোগ ঘিরে বিক্ষোভ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ অক্টোবর)
- ঢাবির ছাত্রী হলে পুরুষ কর্মীদের অবাধ যাতায়াত, বাড়ছে অস্বস্তি
- জেনে নিন হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আয়ের ১০টি উপায়
- দেওয়ানি বিরোধ নিষ্পত্তির আগে অর্পিত সম্পত্তি অবমুক্ত নয়: হাইকোর্ট