×

ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

ফের চালু হচ্ছে দেশের একমাত্র তেল শোধনাগার

২০২৬ মে ০৬ ২০:৪৫:০৪

ফের চালু হচ্ছে দেশের একমাত্র তেল শোধনাগার

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ বিরতির পর আবারও চালু হতে যাচ্ছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি। নতুন করে অপরিশোধিত তেলের চালান দেশে পৌঁছানোর পর প্রতিষ্ঠানটি পুনরায় পরিশোধন কার্যক্রম শুরু করার প্রস্তুতি নিয়েছে।

বুধবার (৬ মে) ইস্টার্ন রিফাইনারি পিএলসির উপ-মহাব্যবস্থাপক (অপারেশনস) মামুনুর রশীদ খান এ তথ্য জানান।

তিনি বলেন, অপরিশোধিত তেলের (ক্রুড অয়েল) একটি চালান দেশে এসেছে। সবকিছু ঠিক থাকলে আগামীকাল (বৃহস্পতিবার) বিকাল ৫টার পর থেকে পরিশোধন কার্যক্রম পুনরায় শুরু করা হবে। প্রাথমিকভাবে দৈনিক প্রায় সাড়ে ৩ হাজার টন উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। শুরুতে কারিগরি সমন্বয়ের কারণে উৎপাদন তুলনামূলক কম থাকবে, যা ধীরে ধীরে বাড়ানো হবে।

মামুনুর রশীদ খান আরও জানান, শোধনাগারের জন্য সৌদি আরব থেকে আসা ‘এমটি নাইনেমিয়া’ নামের জাহাজটি আজ (৬ মে) কক্সবাজারের কুতুবদিয়ায় নোঙর করেছে। জাহাজটিতে প্রায় ১ লাখ ৯৪ হাজার মেট্রিক টন অপরিশোধিত তেল রয়েছে।

ইস্টার্ন রিফাইনারির সূত্র জানায়, বর্তমানে মজুত তেল দিয়ে আনুমানিক ২০ থেকে ২৫ দিন পরিশোধন কার্যক্রম চালানো সম্ভব হবে। এছাড়া চলতি মাসের ২০ তারিখের পর আরও একটি চালান দেশে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

সূত্র আরও জানায়, সৌদি আরব থেকে ১০ থেকে ১২ মে’র মধ্যে নতুন চালান লোডিং শুরু হলে সরবরাহে কোনো বিঘ্ন ঘটবে না। পরবর্তী চালানেও প্রায় ১ লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল আসতে পারে, যা জাহাজের ধারণক্ষমতার ওপর নির্ভর করবে।

ইস্টার্ন রিফাইনারি পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো. শরীফ হাসনাত বলেন, ‘আজ (৬ মে) অপরিশোধিত তেলের একটি চালান দেশে এসেছে। পরিকল্পনা অনুযায়ী আগামীকাল (৭ মে) থেকেই সর্বোচ্চ সক্ষমতায় পরিশোধন কার্যক্রম শুরু করা হবে।’

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ

আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)

আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)

ডুয়া ডেস্ক: বিশ্ববাজারের পরিস্থিতির প্রভাবে দেশের বাজারেও স্বর্ণের দামে পরিবর্তন এসেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে সর্বশেষ ৩ হাজার ২৬৬... বিস্তারিত