ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩
দ্রুত অনুমোদন, বিনিয়োগবান্ধব পরিবেশ গড়তে প্রধানমন্ত্রীর নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক: দেশে বিনিয়োগের গতি বাড়াতে প্রশাসনিক জটিলতা কমানোর ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ করে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য প্রকল্প অনুমোদন প্রক্রিয়াকে সহজ ও দ্রুততর করার নির্দেশনা দিয়েছেন তিনি।
সোমবার (৪ মে) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনে বন্ধ হয়ে থাকা কল-কারখানাগুলোর বর্তমান অবস্থা ও সম্ভাবনা নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার। এজন্য বিনিয়োগ প্রক্রিয়ায় বিদ্যমান জটিলতা দূর করা জরুরি।
বৈঠকে উপস্থিত এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, প্রকল্পের চূড়ান্ত অনুমোদন পেতে দীর্ঘ সময় লাগে, যা দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহে নেতিবাচক প্রভাব ফেলে। পাশাপাশি বিভিন্ন দপ্তরের অনুমোদনের জটিলতাও একটি বড় প্রতিবন্ধকতা।
এ অবস্থায় প্রধানমন্ত্রী প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সময়োপযোগী ও সহজ করার নির্দেশ দেন। তিনি বলেন, যেসব মন্ত্রণালয় বা দপ্তরের অনুমোদন অপরিহার্য নয়, সেগুলো এই প্রক্রিয়া থেকে বাদ দিতে হবে।
বন্ধ সরকারি কল-কারখানাগুলোতে বেসরকারি বিনিয়োগ বাড়ানোর জন্য ঋণপ্রাপ্তি সহজ করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রীদের দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
বৈঠকে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির চৌধুরী, প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প উপদেষ্টা রুহুল কবির রিজভী, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদ হাসান এবং বাংলাদেশ জুট মিলস করপোরেশনের চেয়ারম্যান কবির উদ্দিন সিকদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে এ ধরনের উদ্যোগ অর্থনীতিকে আরও গতিশীল করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- বাংলাদেশ কোস্ট গার্ডে ৭ ক্যাটাগরিতে ৩৮ পদে নিয়োগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ অক্টোবর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ অক্টোবর)
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- আড়ংয়ে পার্টটাইম চাকরির সুযোগ, থাকছে যেসব সুযোগ-সুবিধা
- ভারতকে ৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
- এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর সাক্ষাৎ
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- দেওয়ানি বিরোধ নিষ্পত্তির আগে অর্পিত সম্পত্তি অবমুক্ত নয়: হাইকোর্ট