ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
পুলিশের ৯৯ শতাংশ সদস্যই সৎ, দক্ষ ও দায়িত্বশীল: আইজিপি
নিজস্ব প্রতিবেদক: পুলিশের ৯৯ শতাংশ সদস্যই সৎ, দক্ষ ও দায়িত্বশীল বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। তিনি বলেছেন, "অল্প কিছু সদস্যের অনিয়ম যাতে পুরো বাহিনীর ইমেজ ক্ষতিগ্রস্ত না করতে পারে, সেজন্য অভ্যন্তরীণ শৃঙ্খলা ও জবাবদিহিতা আরও জোরদার করতে হবে।"
সোমবার (২০ এপ্রিল) রাজধানীর মালিবাগে সিআইডি সদর দপ্তরে আয়োজিত সিআইডির দুই দিনব্যাপী ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইজিপি বলেন, ব্যক্তিগত স্বার্থ বা অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে বাহিনীর নৈতিকতা ও সততা প্রশ্নবিদ্ধ করা যাবে না। মাদক ও সাইবার অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে বাস্তবায়নের নির্দেশ দেন তিনি। আইজিপি আরও বলেন, "সম্মিলিত প্রচেষ্টায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। একটি সফল জাতীয় নির্বাচন আয়োজনের মাধ্যমে পুলিশ নতুন করে জনগণের প্রশংসা ও আত্মবিশ্বাস কুড়িয়েছে।"
সিআইডিকে দেশের তদন্ত ব্যবস্থার ‘এপেক্স বডি’ বা শীর্ষ সংস্থা হিসেবে উল্লেখ করে আইজিপি বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী তদন্তের গতি ও গুণগত মান নিশ্চিত করতে হবে। মামলার অগ্রগতি তদারকির পাশাপাশি প্রতিটি কর্মকর্তাকে সর্বোচ্চ পেশাদারিত্বের পরিচয় দেওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমদ। তিনি বলেন, "একজনের ভুলের জন্য পুরো বাহিনীর সুনাম ক্ষুণ্ন হওয়া গ্রহণযোগ্য নয়। অতীতের সব চ্যালেঞ্জ পেছনে ফেলে ‘আমরা পারবো’ এই দৃঢ় প্রত্যয় নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।" বিজ্ঞানভিত্তিক তদন্ত ও কুইক রেসপন্স টিম গঠনের মাধ্যমে অপরাধ দমনে সিআইডি আরও কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সাহসী ও কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ইউনিটের কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন আইজিপি। অনুষ্ঠানে সিআইডির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ জেলা পর্যায়ের কর্মকর্তারা সশরীরে ও অনলাইনে উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- বাংলাদেশ বনাম আফগানিস্তানের ফুটবল ম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন
- ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী
- ঢাবি ক্যাম্পাসে ববি হাজ্জাজকে অবাঞ্ছিত ঘোষণা
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- মাসিক ফি দিয়ে ব্যবহার করতে হবে ফেসবুক-ইনস্টাগ্রাম
- নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে? আলোচনায় দুটি প্রস্তাব
- পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য নেই: ড. নিয়াজ আহমদ
- ঢাবির এসএম হলের নতুন প্রভোস্ট অধ্যাপক আবদুস সালাম
- টাইমস হায়ার ও কিউএস র্যাঙ্কিংয়ে ঢাবির জয়জয়কার
- ডিএসইতে রেকর্ড উত্থান, বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে প্রত্যাশা
- ৩২ হাজার প্রধান শিক্ষক পদে নিয়োগ কবে, জানালেন প্রতিমন্ত্রী
- আইইএলটিএস ছাড়াই আবেদন করা যাবে হার্ভার্ডের প্রোগ্রামে