ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
বাংলা নববর্ষ ঘিরে কোনো নিরাপত্তা হুমকি নেই: ডিএমপি কমিশনার
নিজস্ব প্রতিবেদক: আসন্ন পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ উদযাপনকে ঘিরে কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. সরওয়ার। তিনি বলেন, রাজধানীতে নববর্ষ উদযাপন নিরাপদ ও নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে।
রোববার (১২ এপ্রিল) বিকেলে রমনা পার্কে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
ডিএমপি কমিশনার জানান, রমনা পার্কসহ আশপাশের পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি চলবে। পাশাপাশি সিসিটিভি, স্টিল ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে পুরো এলাকা পর্যবেক্ষণ করা হবে।
তিনি আরও বলেন, ইভটিজিং, ছিনতাই ও সাইবার অপরাধ প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। বর্ষবরণ অনুষ্ঠানস্থলে মুখোশ, ধারালো অস্ত্র, ফানুস ও আতশবাজি বহন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে রমনা পার্কের গেট ভোর ৫টায় খোলা হবে এবং বিকাল ৫টা পর্যন্ত প্রবেশ করা যাবে। চারুকলা থেকে শুরু হওয়া শোভাযাত্রাকে ঘিরেও থাকবে কঠোর নিরাপত্তা বলয়। একই সঙ্গে রমনা ও আশপাশ এলাকায় ট্রাফিক ডাইভারশন কার্যকর থাকবে বলে জানান ডিএমপি কমিশনার।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)