ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
এলাকাবাসীর হামলায় কথিত পীর নি'হত
নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ার দৌলতপুরে ইসলাম ধর্ম বিকৃতির অভিযোগকে কেন্দ্র করে এক কথিত পীরের আস্তানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর হামলায় কথিত পীর শামীম রেজা ওরফে জাহাঙ্গীর এবং তার অনুসারীরা আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে শামীম রেজার মৃত্যু হয়।
শনিবার (১১ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শামীম রেজা দীর্ঘদিন ধরে নিজেকে ঘিরে বিতর্কিত কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে ধর্মীয় বিধান বিকৃত করে বিভ্রান্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগ ছিল। তিনি বিভিন্ন সময়ে ইসলাম ধর্মের মৌলিক ইবাদত নিয়ে ভিন্নমত প্রচার করতেন বলে অভিযোগ ওঠে।
এছাড়া তার বিরুদ্ধে অনুসারীদের মধ্যে অস্বাভাবিক রীতি-নীতি প্রচলনের অভিযোগও রয়েছে। তার কর্মকাণ্ড ও বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ফেসবুকে তার বক্তব্য ছড়িয়ে পড়ার পর এলাকাবাসীর মধ্যে উত্তেজনা তৈরি হয়। এক পর্যায়ে বিক্ষুব্ধরা তার আস্তানায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
তিনি ফিলিপনগর গ্রামের মৃত জেছের আলী মাস্টারের ছেলে। একসময় শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত থাকলেও পরে এলাকায় ফিরে এসে ওই আস্তানা পরিচালনা করতেন বলে জানা যায়।
এর আগে ২০২১ সালে তার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতসহ বিভিন্ন অভিযোগে মামলা হয়েছিল এবং তিনি কারাভোগও করেন। পরবর্তীতে মুক্তি পেয়ে পুনরায় একই ধরনের কর্মকাণ্ড চালানোর অভিযোগ ওঠে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ফয়সল মাহমুদ বলেন, “ঘটনার পর এলাকাবাসী তার আস্তানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”
তিনি আরও জানান, ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক