ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩
প্রাকৃতিক গ্যাসকূপ খননে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা উচিত: শাহিদ সারওয়ার
নিজস্ব প্রতিবেদক: দেশের জ্বালানি খাতের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন-এর সদস্য (বিদ্যুৎ) মোহাম্মদ শাহিদ সারওয়ার বলেছেন, প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান ও কূপ খননে এখনই কার্যকর দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা জরুরি।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত ‘বৈশ্বিক জ্বালানি সংকট: বাংলাদেশে এর প্রভাব ও মোকাবিলা’ শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, নবায়নযোগ্য জ্বালানি বিশেষ করে সৌরশক্তির মাধ্যমে বিদ্যুৎ সংকট অনেকাংশে সমাধান করা সম্ভব। তবে যেসব খাতে ফসিল ফুয়েলের প্রয়োজন রয়েছে, সেগুলোর বিকল্প নিয়ে এখনও যথেষ্ট অগ্রগতি হয়নি। গত ১৫-১৬ বছরে দেশে প্রাকৃতিক গ্যাস খাতে উল্লেখযোগ্য কোনো অনুসন্ধান হয়নি এবং বড় আকারের নতুন গ্যাসকূপও খনন করা হয়নি। একটি কূপ খননে ৩ থেকে ৪শ কোটি টাকা ব্যয় হলেও, দেশে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে এ বাস্তবতায় গ্যাস খাতে বিনিয়োগ বাড়ানোর ওপর জোর দেন তিনি।
মোহাম্মদ শাহিদ সারওয়ার আরও বলেন, নবায়নযোগ্য জ্বালানি নিয়ে ২০০৮ সালে নির্ধারিত নীতিমালায় ২০২০ সালের মধ্যে মোট উৎপাদনের ১০ শতাংশ এ খাত থেকে আসার লক্ষ্য থাকলেও বাস্তবে তা ৫ শতাংশের বেশি হয়নি। পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া নীতিও সফল হয়নি। এ খাতে বিদ্যমান জটিলতা চিহ্নিত ও সমাধানে ঘাটতির কথাও তুলে ধরেন তিনি।
নবায়নযোগ্য জ্বালানির প্রসারে আবাসন খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে উল্লেখ করে তিনি বলেন, রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) যদি ভবন নির্মাণে ছাদে সোলার প্যানেল স্থাপনের পরিকল্পনা অন্তর্ভুক্ত করে, তাহলে রুফটপ সোলার বাস্তবায়ন অনেক সহজ হবে।
আলোচনা সভায় ডিসিসিআই সভাপতি তাসকিন আহমেদের সভাপতিত্বে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শিবির বিচিত্র বড়ুয়া, বিএসআরইএ প্রেসিডেন্ট মোস্তফা আল মাহমুদ, জ্বালানি বিশেষজ্ঞ প্রফেসর ড. এম শামসুল আলম, ড. ইজাজ হোসেন, বিএপিআইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এম মোসাদ্দেক হোসেন, পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ নাজমুল হক এবং আইডিসিওএলের সিআইও নাজমুল হকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। বক্তারা জ্বালানি নিরাপত্তা জোরদার, নবায়নযোগ্য জ্বালানির বিস্তার এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- বাংলাদেশ কোস্ট গার্ডে ৭ ক্যাটাগরিতে ৩৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ অক্টোবর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- জেনে নিন হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আয়ের ১০টি উপায়
- আড়ংয়ে পার্টটাইম চাকরির সুযোগ, থাকছে যেসব সুযোগ-সুবিধা
- ভারতকে ৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর সাক্ষাৎ