ঢাকা, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩
নির্যাতিত গণমাধ্যমকর্মীদের তালিকা তৈরি করা হচ্ছে: তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা শুরু হয়েছে এবং অতীতে গণমাধ্যমকর্মীদের ওপর নির্যাতনের একটি পূর্ণাঙ্গ তালিকাও প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাবনার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে বইমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, সরকার গণমাধ্যমের দায়িত্বশীল স্বাধীনতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। সরকার দায়িত্ব গ্রহণের পর অল্প সময় পার হলেও ইতোমধ্যে অংশীজনদের সঙ্গে আলোচনা শুরু হয়েছে এবং সমন্বয়ের মাধ্যমে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের ব্যাপারে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, অতীতে গণমাধ্যমকর্মীদের ওপর নির্যাতন ফ্যাসিবাদী শাসনের অংশ ছিল। গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে সেই সময়ের অপরাধগুলোকে চিহ্নিত করা জরুরি। এ কারণে সাংবাদিক প্রতিনিধিদের সঙ্গে নিয়ে নির্যাতনের একটি তালিকা তৈরির কাজ শুরু হয়েছে এবং এসব অপরাধকে কোনোভাবেই তামাদি হতে দেওয়া হবে না।
পাবনা জেলা জাসাসের আহ্বায়ক ও প্রধানমন্ত্রীর আলোকচিত্রী খালেদ হোসেন পরাগের সভাপতিত্বে এবং পাবনা বইমেলা উদযাপন পরিষদের সদস্য সচিব ডা. আহমেদ মোস্তফা নোমানের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান এবং সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকারসহ অন্যান্যরা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
- আজকের নামাজের সময়সূচি
- বিশ্বসাহিত্য কেন্দ্রে দুই পদে চাকরির সুযোগ
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ জানাল শিক্ষা মন্ত্রণালয়
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা
- টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল পরিবর্তন
- জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ঢাবির কর্মসূচি