ঢাকা, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩
যুক্তরাষ্ট্রের সঙ্গে সব চুক্তিই জাতীয় স্বার্থে বাস্তবায়ন হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বিভিন্ন চুক্তি বাংলাদেশের জাতীয় স্বার্থ বিবেচনায় বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। এসব চুক্তি নিয়ে জাতীয় সংসদে আলোচনা হওয়ার পাশাপাশি সংসদের বাইরেও বিস্তারিত পর্যালোচনা করা হবে বলে তিনি জানিয়েছেন।
মঙ্গলবার (২৪ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি সরকারের এ অবস্থানের কথা তুলে ধরেন।
অন্তর্বর্তী সরকারের সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বাণিজ্য চুক্তি সংসদে আলোচনার বিষয় হবে কি না—এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ অংশীদার। একই সময়ে অন্তর্বর্তী সরকারের সময়কালে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে চুক্তি হয়েছে, সেটি ছাড়াও দুই দেশের মধ্যে আরও অনেক চুক্তি রয়েছে।
তিনি বলেন, এসব চুক্তি বাংলাদেশের অর্থনীতির ওপর প্রভাব ফেলে। তাই প্রতিটি চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।
শামা ওবায়েদ আরও জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তিগুলো নিয়ে সংসদের ভেতরে যেমন আলোচনা হবে, তেমনি সংসদের বাইরেও তা নিয়ে মতামত ও বিশ্লেষণ করা হবে।
এদিকে ২৫ মার্চ আন্তর্জাতিক গণহত্যা দিবসের স্বীকৃতি আদায়ে সরকারের উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এ উপলক্ষে ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, বিএনপি সরকার সম্প্রতি দায়িত্ব গ্রহণ করেছে এবং আন্তর্জাতিক পর্যায়ে গণহত্যা দিবসের স্বীকৃতি আদায়ের বিষয়টি নিয়েও সরকার সক্রিয়ভাবে কাজ করবে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলির আবেদন শুরু ৩০ আগস্ট
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- ৩৫০০ টাকায় পর্নোগ্রাফির ‘লাইফটাইম প্যাকেজ’ দিতেন সুমাইয়া
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত