ঢাকা, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩
তিতুমীর কলেজের অনশনরতদের ১ জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢামেকে ভর্তি
ডুয়া নিউজ: সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা করার দাবিতে অনশনরত এক শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। বাংলা বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী রানা আহমেদকে আজ শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়েছে।
তিনি বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আবারও অনশন শুরু করেন। যার ফলে আজ তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
আন্দোলনরত শিক্ষার্থী হাবিবুল্লাহ রনি জানিয়েছেন, "রানা আহমেদ গুরুতর অসুস্থ হওয়ায় আমরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। আমাদের মধ্যে এখনও পর্যন্ত ১০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। রাষ্ট্র যতক্ষণ আমাদের দাবি মেনে না নেবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।"
শিক্ষার্থীরা ২৯ জানুয়ারি বুধবার থেকে ‘তিতুমীর বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে আমরণ অনশন’ কর্মসূচি শুরু করেছেন। তারা তাদের ৭ দফা দাবি জানিয়েছেন। যার মধ্যে উল্লেখযোগ্য হলো-
১. রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে তিতুমীর বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করা।২. তিতুমীর বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠন করে ২০২৪-২৫ সেশনের ভর্তি কার্যক্রম পরিচালনা করা।৩. শতভাগ শিক্ষার্থীর আবাসন ব্যবস্থা নিশ্চিত করা; অন্যথায় আবাসিক খরচের ব্যবস্থা করা।৪. ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে আন্তর্জাতিক মানসম্পন্ন আইন ও সাংবাদিকতা বিষয় সংযোজন করা।৫. অ্যাকাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য যোগ্যতাসম্পন্ন পিএইচডিধারী শিক্ষক নিয়োগ দেওয়া।৬. শিক্ষার গুণগতমান বাড়াতে আসন সংখ্যা সীমিত করা এবং আন্তর্জাতিক মানের গবেষণাগার নির্মাণের জন্য জমি ও আর্থিক বরাদ্দ নিশ্চিত করা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- মায়ের সঙ্গে ইয়ামালের নাচের ভিডিও ভাইরাল
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- ব্র্যাক ব্যাংকে চাকরি, আবেদন ৩০ আগস্ট পর্যন্ত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- বিশ্বসাহিত্য কেন্দ্রে দুই পদে চাকরির সুযোগ
- এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলির আবেদন শুরু ৩০ আগস্ট
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- এলএলবি প্রথম পর্বের ফরম পূরণ শুরু বৃহস্পতিবার
- রংপুরের হত্যাকাণ্ডে যৌক্তিক সময়ে অপরাধীরা গ্রেপ্তার: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা
- ৩৫০০ টাকায় পর্নোগ্রাফির ‘লাইফটাইম প্যাকেজ’ দিতেন সুমাইয়া